1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

মসজিদে সাদামাটাভাবে সম্পন্ন হল ফারাজ করিম চৌধুরীর আকদ

  • প্রকাশিত: শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৬৭ বার পড়া হয়েছে

বহুল প্রতীক্ষার পরে সকল জল্পনা কল্পনার অবসান ঘটেছে। গত কয়েকদিন ধরে দেশের মিডিয়া পাড়ায় আলোচিত মানবিক ব্যক্তিত্ব ও রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরীর সাথে আফিফা আলমের আকদ অনুষ্ঠান গতকাল ২৩ ফেব্রুয়ারী শুক্রবার বাদে আসর রাজধানীর গুলশান-১ সংলগ্ন মহাখালীর মসজিদ-এ গাউসুল আজমে ইসলামিক নিয়ম অনুযায়ী শরীয়ত সম্মতভাবে অত্যন্ত সাদামাটাভাবে অনুষ্ঠিত হয়েছে।
এতে বর ও কনের মা-বাবা, আত্মীয়-স্বজন ও ঘনিষ্ঠজনদের পাশাপাশি আলেম-ওলামারা উপস্থিত ছিলেন। মোহরে ফাতেমী অর্থাৎ ২ লক্ষ ৮০ হাজার টাকার নগদ মোহরানায় ফারাজ করিম চৌধুরীর সাথে আফিফা আলমের বিয়ে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
১৯৯২ সালে চট্টগ্রামের রাউজানে জন্মগ্রহণ করা ফারাজ করিম চৌধুরীর পিতা হলেন টানা ৫ বারের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরী এমপি। ছোটবেলা থেকে মানুষের বিপদে পাশে দাঁড়ানো এই তরুণের বিয়েকে ঘিরে গত কদিন ধরে দেশবাসীর আগ্রহ ছিল তুঙ্গে। ইতোপূর্বে বিয়ে প্রসঙ্গে ফারাজ করিম চৌধুরী বিভিন্ন মিডিয়ায় ঘোষণা দিয়েছিলেন, সাদামাটাভাবে মসজিদে শরীয়াহ অনুযায়ী আকদের মাধ্যমে বিয়ের কার্যক্রম সম্পন্ন করবেন। সত্যিই ফারাজ করিম চৌধুরী তার পূর্বে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেছেন৷
সেই সাথে সকল শ্রেণী-পেশার সর্বস্তরের মানুষের জন্য আগামী ১ মার্চ শুক্রবার চট্টগ্রামের রাউজানের গহিরাস্থ বাড়ীতে বিয়ে উপলক্ষে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন করতে যাচ্ছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট