1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের  কাগতিয়া দরবারের খতমে কোরআন মাহফিল সম্পন্ন

পশ্চিম সুলতানপুর প্রাইমারি স্কুলের বার্ষিক বনভোজন ও ক্রীড়া প্রতিযোগিতা’অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ৪১৯ বার পড়া হয়েছে

পশ্চিম সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক বনভোজন, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে স্কুলের মাঠে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ মোরশেদ আলম।প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। প্রধান বক্তা ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো: আবদুল কুদ্দুছ। বিশেষ অতিথি ছিলেন মহিলা কাউন্সিলর জেবুন্নেসা বেগম। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মিলটন কুমার ঘোষের সঞ্চালনায় বক্তব্য রাখেন সুলতানপর উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব মো. নুরুল আমিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সুব্রত বিকাশ বড়ুয়া, আওয়ামী লীগ নেতা ডা. মুকুল কান্তি রায়, মো. ইকবাল হোসেন। উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সালাহউদ্দিন, পৌর যুবলীগের সভাপতি হাসান মোহাম্মদ রাসেল, যুগ্ম সম্পাদক আবু সালেক, সমাজ সেবক হাজী নুরুল আলম, সুলতান আহমদ মেম্বার, শিমু সিনহা, সুমন রক্ষিত, বিপ্লব রায়, রুহুল আমিন চৌধুরী বাবুল, আলহাজ্ব মোনাফ সওদাগর, সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিম উদ্দিন, দুর্জয় চৌধুরী, শামীমা আকতার। বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টের মধ্যে ছিল, চকলেট দৌড়, ব্যাঙ দৌড়, রিলে দৌড়,বিস্কিট দৌড়, সুরের তালে বালিশ বদল,
দীর্ঘ লাফ, উচ্চ লাফ,বেলুন ফুটানো, যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা। সাংস্কৃতিক পর্বে অনুষ্ঠিত হয় নাচ, গান, ফ্যাশন শোসহ বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট