1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

রাউজান প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির সাথে মতবিনিময় হয়েছে,রাউজান উপজেলা প্রশাসনের সাথে।

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ৩৩২ বার পড়া হয়েছে

রাউজান প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির সাথে মতবিনিময় হয়েছে রাউজান উপজেলা প্রশাসনের সাথে।গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সভায় সভপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি ও ইনকিলাব প্রতিনিধি মাওলানা এম বেলাল উদ্দীন।সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যাজাই মারমা।বক্তব্যে রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি)রিদুয়ানুল ইসলাম,সাংবাদিক মীর মোহাম্মদ আসলাম,শফিউল আলম,প্রদীপ শীল প্রমুখ।উপস্থিত ছিলেন সাবেক সেক্রেটারি এস এম ইউছুফ উদ্দিন,গাজী জয়নাল আবেদীন জুবায়ের,বর্তমান কমিটির সিনিয়র সহ সভাপতি এম রমজান আলী, সহ-সভাপতি শাহেদুর রহমান মোরশেদ, হাবিবুর রহমান, যীশু সেন,নির্বাহী সদস্য কামাল উদ্দিন হাবিবী, যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান আনছারী, আমির হামজা, সহ-সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ,সাংগঠনিক সম্পাদক মোঃ আবিদ মাহমুদ,দপ্তর সম্পাদক রতন বড়ুয়া,অর্থ সম্পাদক আনিসুর রহমান,প্রচার ও প্রকাশনা সম্পাদক রয়েল দত্ত।উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যাজাই মারমা বলেন গণতান্ত্রিক রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ স্বাধীন সংবাদমাধ্যম।যুগ যুগ ধরে মানুষ সংবাদ, সংবাদপত্র, স্বাধীন গণমাধ্যমের ওপর গুরুত্ব দিয়েছে, আবার এটিও উপলব্ধি করেছে, সংবাদপত্রের স্বাধীনতা যদি সঠিকভাবে ব্যবহার করা না হয় অথবা সংবাদ মাধ্যম যদি কোনো দুরভিসন্ধি নিয়ে অসত্য বা অর্ধসত্য সংবাদ প্রচার করে, তা দেশ,জাতি ও সমাজের ক্ষতির কারণ হতে পারে।তিনি বলেন আমি আপনাদের সাথে মিলিত হতে পেরে নিজেকে আনন্দিত মনে করছি।সভাপতি এম বেলাল উদ্দিন বলেন অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেছিলেন কোনো দেশে স্বাধীন গণমাধ্যম থাকলে সে দেশে দুর্ভিক্ষ হানা দিতে পারে না।এর আগে সোমবার দুপুরে স্থায়ি কার্যালয়ে নতুন কমিটির শপথ অনুষ্টিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট