1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

রাউজান প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে নবনিযুক্ত অফিসার ইনচার্জের মতবিনিময় অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ২৩৭ বার পড়া হয়েছে

নেজাম উদ্দিন রানা,রাউজান (চট্টগ্রাম):
রাউজান প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাথে রাউজান থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম শফিকুল আলম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রাউজান থানা প্রশাসনের উদ্যোগে ২৭ নভেম্বর বুধবার সন্ধ্যা ছয় ঘটিকায় রাউজান থানার হলরুমে এ মতবিনিময় সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান থানার অফিসার ইনচার্জ ওসি এ,কে,এম শফিকুল আলম চৌধুরী। এ সময় তিনি বলেন, “ রাউজান একটি সমৃদ্ধ উপজেলা। ইতিহাস ঐতিহ্যমণ্ডিত এই উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে গণমাধ্যমকর্মীদের ভূমিকা অপরিহার্য । তিনি বলেন, অপরাধী যেই হোক, আমরা কাউকে ছাড় দেবোনা, সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।”মতবিনিময় সভায় রাউজান প্রেসক্লাবের সভাপতি এম বেলাল উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি প্রদীপ শীল, সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান কমিটির নির্বাহী সদস্য
এম জাহাঙ্গীর নেওয়াজ, এস এম ইউছুফ উদ্দিন, গাজী জয়নাল আবেদীন জুবায়ের, সিনিয়র সহ-সভাপতি এম রমজান আলী, সহ-সভাপতি হাবিবুর রহমান, সাবেক যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন হাবিবী, যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান আনছারী, আমির হামজা, সহ-সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, সাংগঠনিক সম্পাদক মো. আবিদ মাহমুদ, দপ্তর সম্পাদক রতন বড়ুয়া, অর্থ সম্পাদক আনিসুর রহমান, রাউজান টাইমস প্রতিবেদক সোহেল রানা প্রমুখ।
মতবিনিময়কালে রাউজান প্রেসক্লাব নেতৃবৃন্দ পেশাগত দায়িত্ব পালনকালে থানা প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট