1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে তারুণ্যনির্ভর সংগঠন তাজকিয়ার শীতবস্ত্র উপহার

  • প্রকাশিত: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ২৩২ বার পড়া হয়েছে

শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন তারুণ্য নির্ভর আত্মোন্নয়নমূলক অরাজনৈতিক অসাম্প্রদায়িক সামাজিক সংগঠন তাজকিয়ার উদ্যোগে ১৫ ডিসেম্বর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদ এর গ্যালারী- ০২ এ শীতবস্ত্র উপহার অনুষ্ঠান তাজকিয়া কেন্দ্রীয় পর্ষদের সভাপতি ডাঃ কৌশিক সায়মন শুভ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতিহাস ও সাংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাইফুদ্দীন খালেদ, সমাজতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. হানিফ মিঞা, সহকারী প্রক্টর ও ইতিহাস বিভাগের প্রভাষক মোঃ নুরুল আহমেদ কানন, তাজকিয়ার উপদেষ্টা এইচ আর মেহবুব জিকো, কেন্দ্রীয় পর্ষদের সহ সভাপতি আবু সালেহ সুমন, সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবিদ, মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটি চবি শাখার সাবেক সভাপতি মোঃ মুফিজুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিজেবল সোসাইটির সভাপতি মোঃ শিহাব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তাজকিয়া অর্থ সচিব মোঃ আলী মর্তুজার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তাজকিয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক রমিজ আলী। এইসময় বক্তারা বলেন, কোন প্রচার প্রচারণা ছাড়া বিশ্ববিদ্যালয়ের সুবিধা বঞ্চিত ডিজেবল শিক্ষার্থী ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের মাঝে গোপনে শীতবস্ত্র উপহার এটি আমাদের অনুপ্রাণিত করেছে। তারা ডিজেবল নন তারা হলেন চ্যালেঞ্জড। তাদের পাশে থেকে তাজকিয়া সবসময় কাজ করে যাবেন বলে আশা ব্যক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন তাজকিয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহবায়ক ফয়সাল আলম, যুগ্ম আহবায়ক নাসির উদ্দীন জামি, যুগ্ম সচিব মিজান রেহমান, তথ্য ও গবেষণা সচিব আরিফুল ইসলাম, নির্বাহী সদস্য মো: মারুফ, নির্বাহী সদস্য আলীক হোসেন, তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখার অর্থ ও দপ্তর সম্পাদক ইরফান হাসান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ রুহুল্লা, তাজকিয়া রাউজান উপজেলার শাখার সাংগঠনিক সম্পাদক আলী রেজা সাবের, গবেষণা ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ সাদেক উদ্দীন প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট