1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান এভারকেয়ার হসপিটাল ও হিউম্যান কেয়ারের সাথে সমঝোতা স্বাক্ষর, রাউজানে আইপিএম বিষয়ক কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত রাউজানে ৩৩ হাজার ভোল্টেজের লাইনে বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে যুবক রাউজানে সরকারের নির্ধারিত দামে কেজি প্রতি ৩৬ টাকায় ধান ও চাল সংগ্রহ উদ্বোধন রাউজানে ফিতর মোহাম্মদ চৌধুরী জামে মসজিদ পরিচালনা কমিটি গঠিত

সর্তা খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন বিলীন হচ্ছে ফসলি জমি 

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ২৭৮ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজানের হলদিয়া ইউনিয়নের হচ্ছারঘাট অংশে সর্তা খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে খালের ভাঙ্গন তীব্র থেকে তীব্রতর হয়ে উঠেছে। সর্তা খালের ভাঙ্গনে রাউজান অংশে ফসলী জমি বিলীন হয়ে যাচ্ছে।ক্ষতিগ্রস্ত হচ্ছে কয়েক’শ পরিবারের কৃষকরা।রাউজান অংশে ভাঙ্গে ফটিকছড়ি সীমনায় জেগে উঠছে বিশাল চর।এসব চর দখলে নিয়ে ফটিকছড়ি এলাকায় প্রভাবশালীরা অবৈধভাবে বালু উত্তোলণ করা হচ্ছে। একই সঙ্গে রাউজান অংশেও একটি সিণ্ডিকেট অবৈধভাবে বালু উত্তোলন করছেন।প্রশাসনিক কর্মকর্তাদের সূত্রে জানা যায়, এই খাল থেকে বালু উঠানোর জন্য সরকারি ভাবে কোন মহলকে ইজারা দেওয়া হয়নি। তবে, খাল পাড়ের বাসিন্দাদের অভিযোগ, স্থানীয় প্রভাবশালীরা খালের ভিতর পাম্প মেশিন বসিয়ে বালু উঠিয়ে বিভিন্ন স্থানে সরবরাহ করছে। ফলে খালের ভাঙ্গনে প্রতিদিন বিলীন হচ্ছে শত শত একর ফসলি জমি আর বাড়ী ঘর।সরেজমিনে গিয়ে দেখা যায়,রাউজান-ফটিকছড়ি অংশে কোন প্রকার ইজারা ছাড়া সর্তা খালে পাওয়ার পাম্প বসিয়ে বালু উত্তোলন করছে বালু খেকোরা। যার ফলে প্রতিনিয়ত সর্তা খালের ভাঙ্গন বৃদ্ধি পেয়ে এলাকার মানুষের বসতঘর, ফসলী জমি খালে বিলিন হয়ে যাচ্ছে। তবুও বালু খেকোরা বালু উত্তোলন বন্ধ করেনি। বালু উত্তোলণের ফলে সরকার হারাচ্ছে রাজস্ব আয়। রাউজান উপজেলার ১নং হলদিয়া ইউনিয়নের হচ্ছার ঘাট ও ফটিকছগি খিরাম এলাকায় সর্তা খালের মধ্যে দু’পাড়ে বালু খেকোরা চারটি পাওয়ার পাম্প বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। স্থানীয় বিএনপি নেতা সোয়াইব উদ্দিন অভিযোগ করে বলেন, রাউজানে অংশে অবৈধভাবে বালু উত্তোলণের কারণে আমাদের ফসলি জমি ও বাড়ি ঘর ভাঙনের মুখে পড়েছে। ইতিমধ্যে হলদিয়া ইউনিয়নের হচ্ছার ঘাট এলাকায় ৫০ একরের বেশী ফসলী জমি খালে বিলিন হয়ে ফটিকছড়ি অংশে বিশাল চর জেগে উঠেছে। জেগে উঠা চর দখল করছে ফটিকছড়ি এলাকার প্রভাবশালী ব্যক্তিরা। বালু উত্তোলণ বন্ধ করা হলে ভাঙ রোধ করা সম্ভব হবে।সম্প্রতি রাউজান উপজেলা সহকারী কমিশনার ভূমি রিদুয়ানুল ইসলাম সর্তা খাল থেকে বালু উত্তোলণ করা বালু জব্দ করে নিলামে বিক্রি করা হয়, এবং বালু উত্তোলণ বন্ধ করে দেওয়া হয়।উপজেলা সহকারী কমিশনার ভূমি রিদুয়ানুল ইসলাম বলেন, রাউজানে কোনো বালু মহাল ইজারা দেয়া হয়নি।যদি কেউ ইজারা বিহীন অবৈধভাবে বালু উত্তোলণ করে  অভিযান পরিচালনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট