1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারীর ১১৯ তম ওরশ শরীফ উপলক্ষে ১৮ জানুয়ারি রাউজানে বর্ণাঢ্য মোটর র‌্যালি

  • প্রকাশিত: সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ৩৯৪ বার পড়া হয়েছে

উপমহাদেশের প্রখ্যাত অধ্যাত্মিক সাধক ত্বরিক্বা-ই মাইজভাণ্ডারীয়া’র প্রবর্তক গাউছুল আযম হযরত মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (কঃ)’র ১১৯ তম ওরশ শরীফ উপলক্ষে আগামী ১৮ জানুয়ারি  মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা ক. খ.গ জোনের আওতাধীন সকল শাখা সমূহের উদ্যোগে বর্ণাঢ্য মোটর র‌্যালি অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে সোমবার বিকেলে জলিলনগরস্থ  মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি সাফলঙ্গা শাখার কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমন্বয়ক আবু তৈয়ব মাষ্টার। মিনহাজুর আবেদীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সদস্য মাওলানা হাবিবুল হোসাইন, মুহাম্মদ মঞ্জুরুল ইসলাম চৌধুরী, মুহাম্মদ আবু তাহের, তাঁজ মুহাম্মদ মিয়া মেম্বার ,সমন্বয়ক আনিস উল খান বাবর, মোহাম্মদ আলী মাষ্টার, সাদিকুজ্জামান শফি, মামুন মিয়া,মাওলানা মহিম উদ্দিন, আক্কাস উদ্দির মানিক, আসলাম উদ্দিন,নাজিমুদ্দিন কালু, নাছির উদ্দীন, খোরশেদুল আলম মানিক, আলমগীর হোসেন প্রমুখ। বর্ণাঢ্য মোটর র‌্যালি উদযাপন কমিটির আহবায়ক মুহাম্মদ মঞ্জুরুল ইসলাম চৌধুরী জানান, আগামী ১৮ জানুয়ারি শনিবার সকাল ৯ টায় উপজেলার হলদিয়া উত্তরসর্তা দরগাহ্ বাজার থেকে মোটর র‌্যালিটি শুরু হবে।    রাউজান উপজেলা সদর,চট্টগ্রাম রাঙ্গামাটি সড়ক, হাফেজ বজলুর রহমান সড়ক ও নোয়াপাড়া পথের হাট, রাউজান নোয়াপাড়া সড়ক হয়ে নোয়াজিষপুর মূঈনিয়া আজিজিয়া মাদ্রাসা মাঠে সংক্ষিপ্ত আলোচনা সভা ও মিলাদ কিয়াম মোনাজাতের মাধ্যমে শেষ হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট