1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান এভারকেয়ার হসপিটাল ও হিউম্যান কেয়ারের সাথে সমঝোতা স্বাক্ষর, রাউজানে আইপিএম বিষয়ক কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত রাউজানে ৩৩ হাজার ভোল্টেজের লাইনে বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে যুবক রাউজানে সরকারের নির্ধারিত দামে কেজি প্রতি ৩৬ টাকায় ধান ও চাল সংগ্রহ উদ্বোধন রাউজানে ফিতর মোহাম্মদ চৌধুরী জামে মসজিদ পরিচালনা কমিটি গঠিত

রাউজান থানা পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের নেতৃত্বদানকারী ফোরকান গ্রেপ্তার।

  • প্রকাশিত: বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ৩৬২ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজানে মামলার আলামত উদ্ধার অভিযানে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় নেতৃত্বদানকারী ফোরকান উদ্দিনকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত ফোরকান রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ০৯ নম্বর ওয়ার্ডের জানিপাথর এলাকার সোলাইমানের ছেলে। এর আগে গত মঙ্গলবার বিকালে রাউজান স্কুলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। থানা সূত্র মতে, গত ০২ ডিসেম্বর রাউজানের আলোচিত প্রবাসী সিআইপি ইয়াসিন চৌধুরীর বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ ঘটনার মামলার আলামত উদ্ধারে পুলিশ জানিপাথর এলাকার মোহাম্মদ সালমানের বাড়িতে অভিযানে গেলে হামলা চালিয়ে তিন পুলিশ সদস্যকে আহত এবং গাড়ি ভাঙচুর করা হয়। এ হামলার ঘটনায় পুলিশ বাদি হয়ে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছিল। রাউজান থানার ডিউটি অফিসার মো. আলী সৈকত বলেন, পুলিশের উপর হামলার ঘটনার নেতৃত্বদানকারী ফোরকানকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার তাকে চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম শফিকুল আলম চৌধুরী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট