1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি সাফলংঙ্গা শাখার মিলাদ মাহফিল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ২৩৩ বার পড়া হয়েছে

উপমহাদেশের প্রখ্যাত অধ্যাত্মিক সাধক ত্বরিক্বা-ই মাইজভাণ্ডারীয়া’র প্রবর্তক গাউছুল আযম হযরত মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (কঃ)’র ১১৯তম ওরশ শরীফ উপলক্ষে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ,রাউজান পৌরসভা ৮ নং ওয়ার্ড সাফলংঙ্গা শাখার উদ্যোগে মিলাদ মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।গতকাল বুধবার সংগঠনের কার্যালয়ে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খোরশেদুল আলম মানিক। সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম আজাদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক  কমিটি কেন্দ্রীয় পর্ষদের সদস্য মাওলানা হাবিবুল হোসাইন মাইজভাণ্ডারী। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলার সমন্বয়ক মুহাম্মদ মিনহাজুল আবেদীন,  মুহাম্মদ নাছির উদ্দীন,  রাউজান প্রেস ক্লাবের সহ সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, ডাক্তার শংকর দে, সাবেক সভাপতি মোঃ অলি এরশাদ, মুহাম্মদ সেলিম, মুহাম্মদ হেলাল উদ্দিন, মুহাম্মদ রাসেল। সংবর্ধিত অতিথি ছিলেন প্রবাসী সদস্য মোঃ হায়দার হোসেন, টিপু সুলতান , মোঃ আরিফ উদ্দিন। মাইজভাণ্ডারী প্রচার প্রসারে সামাজিক ও মানবিক বিশেষ অবদান রাখায় এই তিন জন্য প্রবাসী সদস্যকে সম্মাননা স্মারক তুলে দিয়েছেন অতিথিবৃন্দ।  মিলাদ কিয়াম শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট