1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

রাউজানে সংবাদ সম্মেলন বক্তব্য রাখছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি সদস্য আবু জাফর চৌধুরী।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ২৫০ বার পড়া হয়েছে

বিএনপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী সমর্থিত নেতাকর্মীরা সংবাদ সম্মেলন করে ২০ জানুয়ারী ঘোষিত রাউজান উপজেলা বিএনপি ও রাউজান পৌরসভা কমিটি বাতিলে আগামী ৭২ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন। একই সাথে রাউজান বিএনপি’র পকেট কমিটি বাতিল করে ত্যাগী নেতাকর্মীদের নিয়ে সম্মেলন না দিলে কঠোর কর্মসূচি দেয়া হবে বলে হুসিয়ারী দিয়েছেন। এসব কর্মসূচি পালনে আইন শৃংঙ্খলা পরিস্থিতির অবনতি হলে এর দায় ভার উত্তর জেলা বিএনপি’র সভাপতি নির্বাচন পরিচালনার দায়িত্ব থাকা নেতৃবৃন্দকে নিতে হবে বলেও তারা জানান। গতকাল ২৩ জানুয়ারী বৃহস্পতিবার বিকালে পৌরসদরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন পৌরসভার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল আলম মঞ্জু। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন উত্তর জেলা বিএনপি’র সদস্য আবু জাফর চৌধুরী, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক হাবিব উল্লাহ মাষ্টার, বিএনপি নেতা ফিরোজ আহাম্মদ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ছৈয়দ ওয়াহিদুল আকবর নোমান, পৌর বিএনপি যুগ্ম আহবায়ক কাজী আনিসুজ্জামান সোহেল, সাবেক চেয়ারম্যান দিদারুল আলম, সাবেক চেয়ারম্যান কাজী আবুল বশর, মোজাহের আলম, রমিজ উদ্দিন চৌধুরী, নুরুল আলম, কাজী সরোয়ার মঞ্জু, মোহাম্মদ হারুন, উত্তর জেলা যুবদলের সাবের সুলতান কাজল, ইউছুপ তালুকদার, মোজাম্মেল হক, শেখ নাজিম উদ্দিন, শাহাজান শাহিল, ছৈয়দ মোঃ তৌহিদুল আলম, এনাম উল্লাহ, আবুল কাসেম রানা, মুছা মিয়া প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট