1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

রাউজানে নেয়াপাড়ায় গুলিবিদ্ধ ব্যবসায়ীর মৃত্যু,আহত এক

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ২৭২ বার পড়া হয়েছে

সাহেদুর রহমান মোরশেদ, রাউজানঃ
চট্টগ্রামের রাউজানে গুলিবিদ্ধ হয়ে মোহাম্মদ জাহাঙ্গীর আলম (৫৫) নামের এক ব‍্যাবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আব্বাস (৩৯) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে। ২৪জানুয়ারী শুক্রবার দুপুর ১ঃ১৫ ঘটিকায় সময় আছদ আলী মাতুব্বর পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতের ছোট ভাই দিদার ও স্থানীয়রা জানান আজ দুপুর ১টার দিকে বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর নোয়াপাড়া নিরামিষ পাড়ার মরহুম আবু সৈয়দের বড় ছেলে নোয়াপাড়া মাকসুদ কমিউনিটি সেন্টারেরর মালিক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বাড়ীতে নামাজ পরার উদ্দেশ্যে সাথে উনার ম‍্যানেজার আব্বাসকে নিয়ে মোটরবাইক যোগে বাড়িতে যাচ্ছিলেন।
পথিমধ্যে আছদআলী মাতব্বর পাড়ায় পৌছলে (আনুমানিক দুপুর ১ঃ১৫ মিনিটে) অজ্ঞাত অস্ত্রধারী দুর্বৃত্তদের গুলিতে মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং বাইকে থাকা আব্বাসও মাথায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়।বিকেল ৩ঃ৩৫ ঘটিকায় সময় এই রিপোর্ট লেখা পর্যন্ত নগরীর এভারকেয়ার হাসপাতালের জরুরি বিভাগে নিহতের লাশ গ্রহন করার জন‍্য স্বজনদের অপেক্ষারত দেখা যায়।বিকেল ৩ঃ৩৪ মিনিটের সময় রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সরকারি নাম্বারে ফোন করলে ফোন রিসিভ না করায় উনার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

পরবর্তীতে আরও বিস্তারিত সহ আপডেট করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট