1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

রাউজানে পূর্ব রূপচাঁন্দনগর কল্যাণ সমিতির উদ্যোগে ১ম রাত্রিকালীন অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  • প্রকাশিত: রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫৬ বার পড়া হয়েছে

রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের পূর্ব রূপচাঁন্দনগর কল্যাণ সমিতির উদ্যোগে ১ম রাত্রিকালীন অলিম্পিক ফুটবল টুর্নামেন্টর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। ২ ফেব্রুয়ারি রবিবার বিকেল ৩ ঘটিকায় স্থানীয় মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি নেতা হাজী মোহাম্মদ জসিম উদ্দিন। হাটহাজারী আলিফ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দানবীর ও সমাজসেবক মোহাম্মদ সরোয়ার, সমাজসেবক মোহাম্মদ এরশাদ, রাউজান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানা, সমাজসেবক মোহাম্মদ মহিউদ্দিন, যুবদল নেতা মোহাম্মদ কামাল উদ্দিন, উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ছোটন আজম, বিএনপি নেতা আজম আলী, মো: নজরুল, মোহাম্মদ কাশেম।টুর্নামেন্ট আয়োজক কমিটির মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ জাবেদ, আকিব, শিহাব, আরমান, রাজু, গিয়াস উদ্দিন, রিমন উদ্দিন, মোহাম্মদ রোমান।উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্ধিতা করেন রূপচাঁন্দ শাহ বাড়ী একতা সংঘ বনাম রওশন আলী তালুকদার বাড়ি একতা সংঘ। উদ্বোধনী খেলায় রেফারির দায়িত্ব পালন করেন সুভাষ দাশ রিটন।প্রথমবারের মতো আয়োজিত টুর্নামেন্টে ২২টি টিম অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় পূর্ব রূপচাঁন্দ নগর রওশন আলী তালুকদার বাড়ি একতা সংঘ ট্রাইব্রেকারে রূপচাঁন্দ শাহ বাড়ী একতা সংঘকে ২-১ গোলে হারিয়ে জয়লাভ করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট