1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

হযরত ছৈয়দ চাঁদ শাহ (রহ) এর ওরশ প্রস্তুতি সভা

  • প্রকাশিত: শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৬২ বার পড়া হয়েছে

ভারতীয় উপমহাদেশের আধ্যাত্বিক জগতের প্রাণ পুরুষ, রাহনুমায়ে শরীয়ত, ত্বরিকত, মারফত, হাজত রাওয়া মুশকিল কোশা হযরত ছৈয়দ চাঁদ শাহ (রহ) এর ১৯৬ তম বার্ষিক ওরশ শরীফ আগামী ১৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার রাউজান উপজেলার কদলপুর মাজার প্রাঙ্গনে যথাযোগ্য মর্যাদায় মহাসমারোহে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ৭ফেব্রুয়ারি (শুক্রবার) বিকেলে দরবারের হযরত ছৈয়দ চাঁদ শাহ (রহ) মঞ্জিল মাঠে আশেকানে ছৈয়দ মোক্তার শাহ কেন্দ্রীয় খেদমত কমিটির ব্যবস্থাপনায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দরবারের মেঝ শাহজাদা ও সাজ্জাদানশীন এবং আশেকানে মোক্তার শাহ কেন্দ্রীয় খেদমত কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ছৈয়দ মোক্তার শাহ (মা.জি.আ)। বিশেষ মেহমান ছিলেন দরবারের বড় শাহজাদা ও কেন্দ্রীয় ওরশ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ছৈয়দ দিদারুল আলম শাহ (মা.জি.আ), ছোট শাহজাদা ও আশেকানে মোক্তার শাহ কেন্দ্রীয় খেদমত কমিটির মহাসচিব ছৈয়দ মোকছুদুল আলম শাহ (মা.জি.আ), কেন্দ্রীয় ওরশ পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব ফরহাদ উদ্দিন চৌধুরী।

সংগঠক এস.এম কামাল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন মফিজুল আলম চৌধুরী, এস.এম ফয়জুল ইসলাম, আবু তাহের চৌধুরী, মুহাম্মদ ইউনুচ, আলহাজ্ব বখতেয়ার চৌধুরী, এস.এম হাসেম, মাষ্টার জাফর আহমদ, রাউজান প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক এম.বেলাল উদ্দিন, সুবেদার মেজর আবুল কালাম, মুহাম্মদ আইয়ুব খান, মো.রাশেদ, মো.ফারুক, মো.ইয়াছিন, মো.ফারুক চৌধুরী, মো.মোজাফফর, মো.জামাল, মো.সালাউদ্দিন, মো.কোব্বাত, মো.মোরশেদ, মো.লিটন, মো.আজগর, এস.এম ফারুক, মো.জামশেদ চৌধুরী, এস.এম নুরুল আলম, মো.জাবেদ।

 পবিত্র কোরআন তিলাওয়াত করেন মাওলানা শফি বারী আত্তারী। পবিত্র নাতে রাসুল (দ) ও মানকাবাত পরিবেশন করেন মাওলানা মুহাম্মদ তারেক।

এসময় স্থানীয় সাংবাদিক, আশেকানে ছৈয়দ মোক্তার শাহ কেন্দ্রীয় খেদমত কমিটির বিভিন্ন শাখার কর্মকর্তা, দরবারের আশেকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 
সভায় দেশের মসজিদ, মাদ্রাসা ও মাজার সহ ধর্মীয় স্থাপনায় অগ্নিসংযোগ, নাশকতা ও ভাঙচুরের ঘটনায় গভীর ক্ষোভ ও তীব্র নিন্দা জানানো হয়৷ সেইসাথে বিষয়গুলোর সুরক্ষা এবং দুষ্কৃতিকারীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহবান জানানো হয়।
ওরশ পরিচালনার জন্য খেদমত কমিটির কর্মকর্তাদের নিয়ে বিভিন্ন উপকমিটি ঘোষণা করে কাজ বুঝিয়ে দেওয়া হয়।
পরে ওরশ শরীফ সুষ্ট ও সুন্দর ভাবে সম্পন্ন করতে সকলের উদ্দেশ্য নসিহতমূলক বক্তব্য শেষে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি, কল্যাণ কামনা করে আখেরী মোনাজাত করেন দরবারের সাজ্জাদানশীন ছৈয়দ মোক্তার শাহ (মা.জি.আ)।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট