1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান এভারকেয়ার হসপিটাল ও হিউম্যান কেয়ারের সাথে সমঝোতা স্বাক্ষর, রাউজানে আইপিএম বিষয়ক কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত রাউজানে ৩৩ হাজার ভোল্টেজের লাইনে বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে যুবক রাউজানে সরকারের নির্ধারিত দামে কেজি প্রতি ৩৬ টাকায় ধান ও চাল সংগ্রহ উদ্বোধন রাউজানে ফিতর মোহাম্মদ চৌধুরী জামে মসজিদ পরিচালনা কমিটি গঠিত

রাউজান প্রেসক্লাব’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ৮০১ বার পড়া হয়েছে

রাউজান প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৫ মার্চ) রাউজান জলিলনগরস্থ প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে রাউজান প্রেসক্লাবের সভাপতি এম বেলাল উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া,হাইওয়ে থানার ওসি আসাদুজ্জামান হাওলাদার। বক্তব্য রাখেন সাবেক সভাপতি প্রদীপ শীল,সাবেক সাধারণ সম্পাদক এসএম ইউসূফ উদ্দিন,গাজী জয়নাল আবেদীন জুবায়ের, সিনিয়র সহ-সভাপতি এম রমজান আলী, সহ-সভাপতি সাহেদুর রহমান মোরশেদ,সাবেক সহ-সভাপতি জিয়াউর রহমান,সহ-সভাপতি মো.হাবিবুর রহমান,যীশু সেন, সাবেক যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন হাবিবী,যুগ্ম সম্পাদক লোকমান আনছারী,আমীর হামজা,সহ সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ,সাংগঠনিক সম্পাদক আবিদ মাহমুদ,দপ্তর সম্পাদক রতন বড়ুয়া,প্রচার ও প্রকাশনা সম্পাদক রয়েল দত্ত,আরফাত হোসাইন প্রমুখ।বক্তারা বলেন,দেশের অগ্রগতিতে গণমাধ্যমের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।সংবাদকর্মীদের ক্ষুরধার ও বস্তুনিষ্ঠ লেখনির মধ্য দিয়ে সমাজের অন্যায় অসঙ্গতি রোধ হয়। একটি পজিটিভ সংবাদে শুধু দেশ নয়,আন্তর্জাতিক পরিমন্ডলেও দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়।এক্ষেত্রে সমৃদ্ধ জনপদ রাউজানে কর্মরত গণমাধ্যম কর্মীরা তাদের বস্তুনিষ্ট লেখনির মাধ্যমে রাউজানের ভাবমূর্তি সমুজ্জ্বল করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট