1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

রাউজান পুলিশের ডিউটি করাতে নিয়ে ফাঁসানো হয় চান্দগাঁও থানার মামলায়

  • প্রকাশিত: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ২২১ বার পড়া হয়েছে

পুলিশ ডিউটির নামে তুলে নিয়ে রমজান আলী নামে এক সিএনজি চালিত অটোরিকশা চালককে মিথ্যা মামলা দিয়ে ফাসানোর প্রতিবাদে সাংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার। গতকাল শনিবার বিকালে রাউজান পৌরসভার জলিল নগরস্থ একটি হলরুমে সংবাদ সম্মেলন এসব কথা বলেন ভুক্তভোগী পরিবারের সদস্য ও সিএনজি চালিত অটোরিকশা চালক রমজান আলীর পিতা মো. এসকান্দর । তিনি বলেন, গত বুধবার রাত ১০টায় রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের পরীর দিঘীর পশ্চিম পাশে মানছিপাড়া রোড থেকে কয়েক পুলিশ সদস্য ডিউটির কথা বলে আমার ছেলে সিএনজি চালক রমজান আলীকে তুলে নিয়ে যায়। আমরা পুলিশ ক্যাম্প ও থানায় খবর নিয়ে এবং সম্ভাব্য সব জায়গায় খোজাখুজি করেও সন্ধান না পেয়ে বৃহস্পতিবার বেলা পৌনে ১২টায় রাউজান থানায় লিখিত অভিযোগ দিই। পরে চাঁদগাও থানা থেকে আমার ছেলেকে চট্টগ্রাম আদালতে সোপর্দ করা হয়। আমার ছেলেকে মিথ্যা মামলায় ফাসানো হয়েছে৷ আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট ন্যায় বিচার প্রার্থনা করছি। পুলিশ হেফাজতে সিএনজি চালিত অটোরিকশা চালক রমজান আলীকে নির্যাতন করা হয় বলেও অভিযোগ করেন তিনি। তিনি রাউজান পুলিশ ও চান্দগাঁও থানা পুলিশের যোগসাজশে অপরাধ তুলে ধরে বলেন, আমার ছেলেকে আটক করা হয় রাউজান থেকে। মামলা দেওয়া হয় চান্দগাঁও থানা থেকে। পুলিশ যদি সন্ত্রাসী কর্মকাণ্ড করে, আমরা নিরহ মানুষ কোথায় গিয়ে দাঁড়াবো। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রমজান আলীর মা খোরশি আকতার, দাদা আবু তাহের, চাচি কুসুম আকতার, মেঝ চাচি রনি আকতার, চাচা ও সিএনজি চালিত অটোরিকশা মালিক দৃষ্টি প্রতিবন্ধী মো. জাহাঙ্গীর, এবং রমজানের ছোটভাই কোরবান আলী। সিএনজি চালিত অটোরিকশা চালক রমজান আলী রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কদলপুর গ্রামের জাফর চৌধুরী বাড়ির মো. এসকান্দরের ছেলে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট