1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

রাউজানে আহলে বায়াতে রাসুল(দ:)’র স্মরণে মিলাদ মহফিল অনুষ্ঠিত 

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৩৯২ বার পড়া হয়েছে

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান সর্তারকুল দায়রা শাখার উদ্যোগে আহলে বায়াতে রাসুল (দঃ) ও বিশ্ব অলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) এর চন্দ্র বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে মিলাদ মাহফিল ও জিকিরে ছেমা মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সংগঠনের দায়রা শরীফে আয়োজিত মাহফিলে সভাপতিত্বে করেন সংগঠনের সভাপতি মুহাম্মদ উসমান গনি মুরাদ। সাধারণ সম্পাদক মুহাম্মদ ইসমাইল হোসেনের পরিচালনায় উদ্বোধক ছিলেন রাউজান উপজেলা বিএনপি সদস্য মুহাম্মদ মহিউদ্দিন জীবন।তকরির করেন আল্লামা বাহাউদ্দীন ওমর,রাউজান উপজেলা ‘ক” জোনের সমন্বয়ক মাওলানা মোহাম্মদ মহিম উদ্দীন মাইজভান্ডারী। বিশেষ অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলা “ক” জোনের সমন্বয়ক মাষ্টার আনিস উল খানঁ বাবর, সমন্বয়ক মুহাম্মদ মামুন মিয়া। উপস্থিত ছিলেন মুহাম্মদ আবুল বশর, মুহাম্মদ মনছুর, মুহাম্মদ তসলিম, মুহাম্মদ নূরুল আবছার, মুহাম্মদ জমির উদ্দীন, মুহাম্মদ এমরান,মুহাম্মদ ছাবের হোসেন,মুহাম্মদ শাহাদাত হোসেন প্রমূখ। জিকিরে ছেমা মাহফিল পরিচালনা করেন মরমি শিল্পী, নাজমুল হোসেন সাকিব। পরিশেষে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান সর্তারকুল দায়রা শাখার পক্ষ থেকে  সাংগঠনিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় ১০ জন কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট