1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

শ্যামা পূজা উপলক্ষে তিন প্রসাশনিক প্রধানের সাথে রাউজান পৌর পূজা কমিটির মতবিনিময়

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

সনাতন ধর্মলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দীপাবলী ও শ্যামা পূজা উপলক্ষে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা বিন জিসান মাজেদ, রাউজান পৌরসভা প্রশাসক অংছিং মারমা ও রাউজান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূইয়ার সাথে পৃথক পৃথক ভাবে মতবিনিময় সভা করেছেন রাউজান পৌরসভা পূজা উদযাপন পরিষদ। গতকাল মঙ্গলবার সকালে প্রথমে নির্বাহী অফিসার ও পরে পৌর প্রশাসক ও ওসির সাথে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌর প্রশাসক ও ওসি আসন্ন শ্যামা পূজায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী নিরাপত্তা বিধানে কাজ করবে বলে পূজা উদযাপন পরিষদকে আশ্বস্ত করেন। পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দরা সদ্য শেষ হওয়ার শারদীয়া দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দর ভাবে উদযাপনে সার্বিক সহযোগিতা প্রদান করায় অন্তবর্তীকালীন সরকার ও উপজেলা প্রশাসন, পৌর প্রশাসক ও পুলিশ বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মতবিনিময়ে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভা পূজা উদযাপন পরিষদ সভাপতি সদীপ দে ( সজীব), সম্পাদক সম্পাদক দীপ্ত চৌধুরী, সহ সভাপতি তপন চৌধুরী (মনু), অপরাজিতা সেবাশ্রম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সাধন চক্রবর্তী, দুর্গাপদ চক্রবর্তী, বাসুদেব রুদ্র, প্রভাকর বোস, কাঞ্চন কর্মকার, মুন্না শীল, শংকর দে প্রমুখ।উল্লেখ্য, হিন্দু শাস্ত্র মতে কার্তিক মাসের ভূতচতুর্শীর পর অমাবশ্যার পূর্ণতিথিতে গভীর রাতে উৎসাহ উদ্দীপনায় ধর্মীয় আচারানুষ্ঠানে সারা দেশের অনুষ্ঠিত হবে মহা শক্তির দেবী শ্যামা মায়ের। এ উপলক্ষে রাউজান পৌর এলাকায় অনুষ্ঠিত হবে মহাশক্তির বন্দনা। পূজার আগে সন্ধ্যায় পৃথক বর্ণাঢ্য অনুষ্ঠানমালাসহ তিনদিন ব্যাপী আলোক উৎসব আয়োজন করছে পৌর এলাকায় অন্যতম নন্দীপাড়া কালী বিগ্রহ মন্দির ষোড়শ প্রহরব্যাপী নাম সংকীর্তন, বিনামূল্যে লায়ন্স ক্লাব চিটাগাং মহানগর উদ্যোগে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন, দত্ত কুঠির, অগ্রিবীণা সংসদ, প্রেরনা সংসদ, শরতের দোকান, জয়সেন শীল,চৌধুরী বাড়ী,গহিরা বিশ্বাস পাড়া,পরিমল শাস্ত্রী বাড়ী, জয়ন্তী সংঘ, ঢেউয়াপাড়ায় দুইটি সহ ৪০টি শ্যামা পূজা অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট