1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের  কাগতিয়া দরবারের খতমে কোরআন মাহফিল সম্পন্ন রাউজান শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদীকে দুর্বৃত্তের গুলি,অবস্থায় সংকটাপন্ন

রাউজানে লেখাপড়ার মান দিন দিন অবনতি হচ্ছে : গিয়াস উদ্দিন কাদের চৌধুরী

  • প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৩৭০ বার পড়া হয়েছে

বিএনপির সাবেক কেন্দ্রীয় ভাইরাস চেয়ারম্যান ও রাউজানের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন রাউজানের শিক্ষার মান উন্নত করতে হবে। শিক্ষার্থীদের সব আবদার রাখার প্রতিশ্রতি দিয়ে নিজের একটি আবদার আছে উল্লেখ করে তিনি বলেন, লেখাপড়া যে কোনো কিছুর বিনিময় করতে হবে। আমি লজ্জিত হই যখন আমি দেখি আমার এখানে লেখাপড়ার মান দিন দিন অবনতি হচ্ছে। বৃহস্পতিবার, ২৩ অক্টোবর দুপুরে রাউজান সরকারি কলেজে ছাত্রদল আয়োজিত একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উপলক্ষে কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। একই সঙ্গে কোনো শিক্ষার্থী যাতে অর্থের অভাবে ঝড়ে না পড়ে সেজন্য ছাত্রদলকে কাজ করার আহবান জানান তিনি। এতে প্রধা বক্তা ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম নাওয়াজ চৌধুরী। সভাপতিত্ব করেন রাউজান কলেজ ছাত্রদল নেতা রাসেল আল সামির। রাউজান কলেজ ছাত্রদল নেতা মোঃ ফাহিমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা, রাউজান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মনজুরুল হক, রাউজান উপজেলা বিএনপি নেতা ফয়জুল ইসলাম চৌধুরী টিপু, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল, উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি মোজাম্মেল হক, উত্তর জেলা যুবদলের যোগাযোগ সম্পাদক ও রাউজান কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ মুহাম্মদ তৌহিদুল আলম, রাউজান পৌরসভা যুবদলের সাবেক সভাপতি রেজাউর রহিম আজম, রাউজান উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক বাবু লিটন মহাজন, রাউজান কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রাসেল খান, রাউজান কলেজ শিক্ষক জহূরুল আলম জিবন,শওকত ইবনে হোসেন, রাউজান কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি শাহাদাত মির্জা, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তসলিম উদ্দিন, রাউজান কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি হাসান বাহাদুর,চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল আজম ছোটন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, রাউজান পৌরসভা ছাত্রদল নেতা এমএস নেওয়াজ, রাউজান কলেজের সাবেক ছাত্রদল নেতা বাপ্পা কুমার দাশ, উপজেলা ছাত্রদল নেতা জাহেদুল ইসলাম, মুরাদ, ফরিদুল আলম, পারভেজ, রাউজান পৌরসভা ছাত্রদল নেতা সোহেল খান, তরুণদলের সভাপতি মোহাম্মদ রুমান। এসময় উপস্থিত ছিলেন রাউজান কলেজ ছাত্রদল নেতা রবিন, রুমান, ফয়সাল, নাফিস, আশরাফুল, ফাহিম, নিলয়, তাসিফ, ওয়াহেদ, প্রিতুন, শাহেদ, আশিক, টুটুল, তাবাব, রওশন, সৈকত, জিসান, আলিফ,আরিফ, রিজভী। এসময় শিক্ষক শিক্ষার্থী ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট