1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের  কাগতিয়া দরবারের খতমে কোরআন মাহফিল সম্পন্ন রাউজান শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদীকে দুর্বৃত্তের গুলি,অবস্থায় সংকটাপন্ন

রাউজানে বিএনপির বিল্পব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

  • প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৩২৩ বার পড়া হয়েছে

আগামী ৭ নভেম্বর বিল্পব ও সংহতি দিবস উপলক্ষে রাউজান সরকারি কলেজ মাঠে বিএনপির বিশাল জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে রাউজান উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনসমূহ। এই জনসভাকে সামনে রেখে বুধবার (৫ নভেম্বর) বিকেলে রাউজান সদর সিটি সেন্টারের দ্বিতীয় তলায় পৌরসভার ৮নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপি নেতা সৈয়দ ওবায়দুল আকবর নোমান। প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক এবং প্রধান বক্তা ছিলেন রাউজান পৌরসভার সাবেক কমিশনার ও জেলা বিএনপির সাবেক সদস্য রেজাউল রহিম আজম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল। পৌর যুবদল নেতা আবু বক্কর সিদ্দিক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রবাসী ঐক্য পরিষদের নেতা তছলিম উদ্দিন, যুবদল নেতা তৈয়ব সুলতান, আরিফুল ইসলাম, মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ রেওয়াজ, শহীদুল ইসলাম, সাকেদ সুলতান পারভেজ, শাহা আলম, মোহাম্মদ রনি, জাশেদ চৌধুরীসহ আরও অনেকে। সভায় বক্তারা বলেন,৭ নভেম্বরের জনসভাকে জনসমুদ্রে পরিণত করে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে ত্বরান্বিত করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট