1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের  কাগতিয়া দরবারের খতমে কোরআন মাহফিল সম্পন্ন রাউজান শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদীকে দুর্বৃত্তের গুলি,অবস্থায় সংকটাপন্ন

সাংবাদিক হাউজিং সোসাইটির সভাপতি সুখময় চক্রবর্তী ও সম্পাদক নওশাদ চৌধুরী

  • প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৫৭০ বার পড়া হয়েছে

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন সাংবাদিক হাউজিং সোসাইটির নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। গত ৬ নভেম্বর সোসাইটির কার্যালয়ে কমিটি গঠনকল্পে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এডভোকেট সুখময় চক্রবর্তীর সভাপতিত্বে ও মোহাম্মদ নওশাদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান ওসমান গণি মনসুর। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সাংবাদিক সামশুল হক হায়দরী, প্রিন্সিপাল মোহাম্মদ সিরাজ উদ্দৌলা, চট্টগ্রাম সাইন্স এন্ড টেকনোলজির অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম, বীরমুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে সিনিয়র সাংবাদিক এডভোকেট সুখময় চক্রবর্তীকে সভাপতি ও মোহাম্মদ নওশাদ চৌধুরীকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করেন সভার উপস্থিত সদস্যগন । নির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হলেন সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সহ-সভাপতি মোহাম্মদ আবদুল মান্নান, সাংবাদিক মোহাম্মদ জহির, যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইরফান রেজা খান , সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জিবরান আলম, অর্থ সম্পাদক সাংবাদিক শতদল বড়ুয়া, সহ অর্থ সম্পাদক, মোহাম্মদ তারিক ইমাম, দপ্তর সম্পাদক মোহাম্মদ আলমগীর চৌধুরী, সমাজ কল্যান সম্পাদক অধ্যাপক হাসানুল করিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক ছৈয়দ গোলাম নবী, ক্রীড়া ও সংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ হানিফ খন্দকার। এছাড়াও হামিদুর রহমান ও মোহাম্মদ মোরশেদ আলমকে নির্বাহী সদস্য করে ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট