1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের  কাগতিয়া দরবারের খতমে কোরআন মাহফিল সম্পন্ন রাউজান শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদীকে দুর্বৃত্তের গুলি,অবস্থায় সংকটাপন্ন

হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করায় আইনশৃঙ্খলা বাহিনীকে অভিনন্দনঃগিয়াস কাদের চৌধুরী

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৩৬১ বার পড়া হয়েছে

দ্রুততম সময়ে দেশ জুড়ে বহুল আলোচিত বিএনপি নেতা ও ব্যবসায়ী আব্দুল হাকিম হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন, অবৈধ অস্ত্র উদ্ধার ও হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আটকের ঘটনায় চট্টগ্রাম জেলা পুলিশ সহ অন্যান্য সকল বাহিনীর সদস্যদেরকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও রাউজান-রাঙ্গুনিয়ার সাবেক এমপি আলহাজ্ব গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। সংবাদপত্রে পাঠানো এক বিবৃতিতে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন,আইনশৃঙ্খলা বাহিনীর ঐকান্তিক প্রচেষ্টায় হাকিম হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন সহ অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসীরা গ্রেপ্তার করাই রাউজানের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।বিগত ২০২৪ এর নভেম্বর মাসে রাউজান উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবরে আমি চিঠি লিখেছিলাম। দেরিতে হলেও প্রয়োজনীয় পদক্ষেপ দৃশ্যমান হওয়ায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিক মোবারকবাদ। আমি এলাকায় বিগত সময়ে সংগঠিত সকল হত্যাকান্ডের নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন ও দোষীদের আইনের আওতায় আনার অনুরোধ জানাচ্ছি। আমার দৃঢ় বিশ্বাস,আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনার পূর্বে এবং পরে রাউজান উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্বরাষ্ট্র উপদেষ্টা যথাযত মনোযোগী হবেন এবং চট্টগ্রাম জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে নিয়োজিত সবাই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট