1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে আব্দুস সালাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবীণ বরণ,বিদায় সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ   কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের বর্ণাঢ্য অনুষ্ঠান সম্পন্ন চুয়েটে বর্ণাঢ্য অনুষ্ঠানমালায় বাংলা নববর্ষ উদযাপন রাউজানে অস্ত্র গুলিসহ এক যুবক গ্রেফতার রাউজানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থ দণ্ড,মেয়াদ উর্ত্তীণ মালামাল জব্দ। রাউজান পৌরসভা পূজা উদযাপন পরিষদের আওতাধীন দুই ওয়ার্ড পূজা কমিটি গঠিত একটি খালের বাঁকই কাল! আতঙ্কে দিন কাটছে নোয়াজিষপুরের শতাধিক পরিবার  রাউজান কলেজ মাঠে ১০দিন ব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবেঃ রাউজান প্রেসক্লাবের সভায় বক্তারা বাগীশিপ-রাউজান শাখার কমিটি গঠিত, সভাপতি দিবাকর বোস ও সম্পাদক সুব্রত দত্ত

কদলপুর ইউনিয়নে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতর

  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৪১৩ বার পড়া হয়েছে

রাউজানের কদলপুর ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি সম্বলিত লিফলেট ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য গোলাম আকবর খোন্দকারের সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত,সুখী–সমৃদ্ধশালী এবং শান্তিপূর্ণ রাউজান গড়ার অঙ্গীকারনামা সম্বলিত লিফলেট বিতরণ,গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকালে কদলপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উত্তর শমসের পাড়া,দক্ষিণ শমসের পাড়া,আমির পাড়া,গুচ্ছগ্রাম, ডেভারপাড় সহ বিভিন্ন পাড়া-মহল্লায়, দোকানপাট, পথচারী ও গাড়িচালকদের মাঝে দলীয় নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেন।গোলাম আকবর খোন্দকারের পক্ষে পরিচালিত এ কর্মসূচিতে অংশ নেন ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা।
পথসভায় কদলপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবচ্ছারুজ্জামান চৌধুরী, পাহাড়তলী ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের যুগ্ম মহাসচিব ও গোলাম আকবর খোন্দকারের ব্যক্তিগত সচিব অর্জুন কুমার নাথ, উত্তর জেলা যুবদলের সহ সভাপতি এস এম আবু তৈয়ব, কদলপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দিদারুল আলম, সহ-সভাপতি মোহাম্মদ নাছির, পাহাড়তলী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ ফারুক, কদলপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল কাদের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এনাম, সহ সাধারণ সম্পাদক নুরুল কবির, রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হোসেন চৌধুরী রাসেল, শ্রমিকদলের সভাপতি জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা সালাউদ্দীন,৫নং,ওয়ার্ড সভাপতি ফোরকান সওদাগর, মোহাম্মদ রাসেল, মোহাম্মদ মুছা, নুরুন্নবী, আবু সৈয়দ, নুরুল হুদা,জাহাঙ্গীর আলম, মোহাম্মদ কোব্বাদ,মোহাম্মদ রফিক,আব্দুর শুক্কুর, মোহাম্মদ হোসেন,বোরখান,মালেক,ফরিদ,তছলিম,বখতিয়ার,মোহাম্মদ শামশুল আলম,মোহাম্মদ আক্কাস প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।নেতাকর্মীরা বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা এবং সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি মাঠে–ময়দানে তুলে ধরা হচ্ছে।পাশাপাশি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট