1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান এভারকেয়ার হসপিটাল ও হিউম্যান কেয়ারের সাথে সমঝোতা স্বাক্ষর, রাউজানে আইপিএম বিষয়ক কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত রাউজানে ৩৩ হাজার ভোল্টেজের লাইনে বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে যুবক রাউজানে সরকারের নির্ধারিত দামে কেজি প্রতি ৩৬ টাকায় ধান ও চাল সংগ্রহ উদ্বোধন রাউজানে ফিতর মোহাম্মদ চৌধুরী জামে মসজিদ পরিচালনা কমিটি গঠিত

রাউজান উপজেলা ও পৌরসভা যুবদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

  • প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৪৫৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাউজান উপজেলা ও পৌরসভা কমিটির আংশিক ঘোষণা করা হয়েছে।শনিবার ২০ ডিসেম্বর২৫ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে চট্টগ্রাম উত্তর জেলার আওতাধীন রাউজান উপজেলা ও রাউজান পৌরসভা যুবদলের বিদ্যমান কমিটি বিলুপ্তি এবং নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়।এতে এম.শাহ্জান সাহিলকে সভাপতি ও সাইফুল আজম ছোটনকে সাধারণ সম্পাদক করে রাউজান উপজেলা যুবদল (আংশিক) এর ৮ সদস্য বিশিষ্ট কমিটি এবং আরিফুল ইসলামকে সভাপতি ও রিয়াজ উদ্দিন চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ৮ সদস্য বিশিষ্ট রাউজান পৌর যুবদল (আংশিক) কমিটি ঘোষণা করা হয়। উপজেলা যুবদলের অন্যন্য পদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি পদে মোঃ ফোরকান উদ্দীন,সহ-সভাপতি পদে শেখ নাজিম উদ্দীন ও মোহাম্মদ সিরাজ,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে মিজান উদ্দিন রিপন,যুগ্ম সাধারণ সম্পাদক পদে দিদার আলী,সাংগঠনিক সম্পাদক রিয়াদ চৌধুরীর নাম উল্লেখ কর হয়। অপরদিকে রাউজান পৌর যুবদলের অন্যন্য পদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি পদে কাজী রাশেদুজ্জামান জুয়েল,সহ-সভাপতি পদে সৈয়দ ফয়সাল রনি,রবিউল হোসেন জনি,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে জুবায়েদ হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজু,সাংগঠনিক সম্পাদক পদে মহিনুল ইসলাম পিংকুর নাম উল্লেখ করা হয়।জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রী নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন শনিবার এই কমিটি অনুমোদন দেন। আগামী ৩০ দিনের মধ্যে উপজেলা ও পৌরসভা যুবদলের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে প্রেরণের নির্দেশনা প্রদান করা হয়। গত ২০২১ সালের ২১মার্চ রাউজান উপজেলা ও পৌরসভা যুবদলের কমিটি ঘোষণা করা হয়েছিল।দীর্ঘ ৪ বছর ৯ মাস ৯দিন পর উপজেলা ও পৌরসভার নতুন কমিটি ঘোষণা করায় দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট