1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

নির্বাচন বানচালে হিন্দু পরিবারে আগুন সন্ত্রাস করছে পলাতক ফ্যাসিস্ট:রেজাউল রহিম আজম

  • প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৫৯১ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে অগ্নিসংযোগ করে আরও তিন হিন্দু পরিবারকে পুড়িয়ে মারা চেষ্টা করেছে দুর্বৃত্তরা।গত শুক্রবার গভীর রাতে রাউজান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ঢেউয়াপাড়া গ্রামের তেজেন্দ্র লাল শীলের বাড়িতে এ ঘটনা ঘটে।জানা যায়, প্রথমে বিমল তালুকদার নামের এক ব্যক্তি ঘরে আগুন দেওয়া হয়। আগুনের শিখা দেখে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করলে বাহির থেকে দরজা বন্ধ পাওয়া যায়। পরে ঘরের পাশের বাঁশের বেড়া ভেঙে প্রাণে রক্ষা পায় পরিবারের চার জন। স্থানীয়দের সহযোগিতায় ঘরটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বসতঘরের পাশে অমল তালুকদারের ঘরের দরজা বাহির থেকে বন্ধ করে দিয়ে একটি প্যান্টে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা চালানো হয়। পরে খবর পেয়ে স্থানীয় লোকজন পরিবারের তিন সদস্যকে উদ্ধার করে। এ ঘরের কয়েকশ ফুট দূরত্বে রুবেল দাশ নামে এক ব্যক্তির ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে অগ্নিসংযোগ করা হয়। টের পেয়ে ঘর থেকে বের হওয়ার সময় বাহির থেকে বন্ধ পেয়ে টিন কেটে বেড় হন ওই পরিবারের তিন সদস্য। এসময় লিটন দাশ নামে এক ব্যক্তি আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।এদিকে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় উপজেলা বিএনপি নেতা সাবেক কাউন্সিলর রেজাউল রহিম আজম ও উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজলের নেতৃত্বে বিএনপির পৃথক দুইটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।তাদের ধারণা ত্রয়োদশ নির্বাচন বানচালের কারণে পতিত আওয়ামীলীগের কর্মী সমর্থকেরা আতঙ্ক ছড়ানোর জন্য পরিকল্পিতভাবে আগুন সন্ত্রাসে মেতে উঠেছে।তারা দুষ্কৃতিকারীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন।সাবেক কাউন্সিলর রেজাউল রহিম আজম বলেন আওয়ামী সন্ত্রাসীরা নির্বাচন বানচালে আগুন সন্ত্রাসে লিপ্ত হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আমরা আমাদের নেতা আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী হিন্দু ধর্মাবলম্বীদের পাশে থাকবে।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদল নেতা সাইফুদ্দিন রিবন সহ দলীয় নেতাকর্মীরা।রাউজানে বাহির থেকে দরজা বন্ধ কনে
অপরদিকে তিন হিন্দু পরিবারকে পুড়িয়ে মারার চেষ্টা ঘটনাস্থল পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলার সহকারী পুলিশ সুপার (ক্রাইম) সিরাজুল ইসলাম সহ পুলিশের একটি টিম।অপরাধীদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট