1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

ভালুকায় দিপু চন্দ্রকে হত্যার নিন্দা ও রাউজানে সংখ্যালঘুদের ঘরে আগুনের ঘটনা পরিদর্শনে পৌর পূজা কমিটি

  • প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৫৮৯ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ভালুকা উপজেলায় মধ্যযুগীয় ভাবে দিপু চন্দ্র দাশকে গাছে ঝুলিয়ে বিবস্ত্র করে আগুন ধরিয়ে হত্যা ও রাউজান বিভিন্ন স্থানে বাহির থেকে হুক লাগিয়ে আগুন দিয়ে হত্যার চেষ্টার উদ্বেগ প্রকাশ করেছেন রাউজান পৌরসভা পূজা উদযাপন পরিষদ। গতকাল পৌর এলাকার ঢেউয়াপাড়া তেজেন্দ্র লাল শীলের বাড়িতে দুর্বৃত্তদের আগুনে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন কালে পূজা কমিটির নেতৃবৃন্দরা এ উদ্বেগের কথা জানান। পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি সদীপ দে (সজীব) বলেন, সকল মতাদর্শের মানুষের সমান নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা ও সম অধিকার নিশ্চিত না হলে উগ্রবাদী গোষ্ঠী মাথা ছড়া দিয়ে উঠবে। সংখ্যা লঘুরা বৈষম্যহীন অসম্প্রদায়িক ও সর্ব্বজনীন মতাদর্শে বিশ্বাসী। অসম্প্রদায়িক সর্ব্বজনীন মানবতার রাষ্ট্রকে অস্থিশীল করতে বাহির থেকে হুক লাগিয়ে আগুন দেওয়ার ঘটনা দুঃখ জনক। দিপু চন্দ্র দাশকে মধ্যযুগীয় কায়দায় পিটিয়ে হত্যা ও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া জগন্যতম ঘটনা। সরকার যদি নিরাপত্তা ও বাগ স্বাধীনতা সুনিশ্চিত করতে না পারে, দেশ অকার্যকর রাস্ট্রে পরিনত হবে। পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দীপ্ত চৌধুরী দিপু চন্দ্র দাশের পরিবারকে সরকারী ক্ষতিপূরন প্রদানের আহবান জানিয়ে বলেন, সময় থাকতে যদি সংখ্যালঘুদের উপর হত্যা, নির্যাতন, হামলা, অগ্নিসংযোগ বন্ধ না হয় এ সরকারকে ইতিহাস কখনো ক্ষমা করবে না। পরিদর্শনে কালে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি তপন চৌধুরী (মনু), যুবদল নেতা অরুন বিশ্বাস, সাংগঠিক সম্পাদক ত্রিফল চৌধুরী, সহ সভাপতি শংকর দে, উল্লাস ধর সহ আরো অনেকেই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট