1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

রাউজানে বায়তুল উলুম সিনিয়র মাদ্রাসার ম্যানেজিং কমিটির অভিষেক, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৬৪৬ বার পড়া হয়েছে

সুফীয়ে আহলে সুন্নত উস্তাদুল উলামা আল্লামা ছৈয়দুল হক শাহ রহমাতুল্লাহি আলাইহির প্রতিষ্ঠিত রাউজান থানার ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান উত্তর গুজরা বায়তুল উলুম সিনিয়র মাদ্রাসার নব-গঠিত ম্যানেজিং কমিটির অভিষেক, বার্ষিক পরীক্ষা-২০২৫ এর ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।৩০ ডিসেম্বর মঙ্গলবার মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সেলিম উদ্দিন রেজভীর সভাপতিত্বে ও মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা ছৈয়দ মুহাম্মদ ফোরকান আলক্বাদেরীর সঞ্চালনায়
প্রধান অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির  সভাপতি মোহাম্মদ মোখতার হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদা আলহাজ্ব আহমদুল হক,শাহজাদা মুবিনুল হক, বায়তুল সালাত জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি  আলহাজ্ব ছৈয়দ আহমদ, উত্তর ও পশ্চিম গুজরা ছৈয়দিয়া এতিমখানা পরিচালনা কমিটির সহ সভাপতি আলহাজ্ব  আবুল কাশেম, ম্যানেজিং কমিটির দাতা সদস্য মোহাম্মদ নুরুল আজিম ,অভিভাবক সদস্য মোহাম্মদ কামাল উদ্দীন, মোহাম্মদ হারুন ,মোহাম্মদ নাছের, মোহাম্মদ মোস্তফা ও সংরক্ষিত মহিলা সদস্য রাশেদা আকতার। স্বাগত বক্তব্য রাখেন মাওলানা আবু জাফর মানিকী।অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে দোয়া মাহফিল মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সেলিম উদ্দিন রেজভী।আলোচনা সভা শেষে বার্ষিক পরীক্ষা-২০২৫ এর ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ করা হয়।বক্তারা বলেন, গুজরা বায়তুল উলুম সিনিয়র মাদ্রাসা এতদঞ্চলে দ্বীনি শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বক্তারা নবগঠিত কার্যকরী পরিষদের কাছে প্রত্যাশা ব্যক্ত করে বলেন,উস্তাদুল উলামা আল্লামা ছৈয়দুল হক শাহ রহমাতুল্লাহি আলাইহির প্রতিষ্ঠিত এই মাদ্রাসার শিক্ষার মানোন্নয়নে ভূমিকা রাখার পাশাপাশি নবগঠিত কমিটি মাদ্রাসার গৌরবোজ্জ্বল অবস্থানকে আরো সমৃদ্ধ করবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট