1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

রাউজান উত্তরে গিয়াস উদ্দিন সমর্থিতদের আয়োজনে খালেদা জিয়ার গায়েবানা জানাজা

  • প্রকাশিত: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ৫৮৩ বার পড়া হয়েছে

রাউজানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির আমৃত্যু চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। ৩১ ডিসেম্বর বুধবার বিকেল সাড়ে চার ঘটিকায় আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী সমর্থিত বিএনপি এ জানাজার আয়োজন করেন। উপজেলা সদরের চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের উপর রাউজান সরকারি কলেজ এ জানাজা অনুষ্ঠিত হয়েছে। রাউজান কলেজ সম্মূখ থেকে শুরু করে মুন্সিরঘাটাস্থ দলীয় কার্যালয় চত্বর পর্যন্ত ছাড়িয়ে জানাজায় হাজার হাজার দলীয় নেতা-কর্মী ছাড়াও সবস্তরের মানুষ অংশ নেন। গায়েবানা জানাজায় ইমামতি করেন রাউজান সরকারি কলেজ জামে মসজিদের খতিব মাওলানা নুরুল আলম।জানাজা শেষে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন আগত মুসল্লীগণ। এ সময় বিএনপি নেতা আবু জাফর চৌধুরী,নুরুল হুদা চেয়ারম্যান,ফিরোজ আহমেদ, দিদারুল আলম,এইচ এম ইকবাল হাসান, হাবিব উল্ল্যাহ মাস্টার,সৈয়দ মঞ্জুরুল হক,সাবের সুলতান কাজল, কাজী আনিসুজ্জামান সোহেল,হাফেজ মুহাম্মদ হাশেম, সৈয়দ তৌহিদুল আলম, রাসেল খান সহ দলীয় সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট