1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

রাউজান প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে;সভাপতি প্রদীপ শীল,সম্পাদক নেজাম উদ্দিন রানা।

  • প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৬৩২ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজান প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।সোমবার (৫ জানুয়ারি) বিকাল ৩টায় রাউজান পৌরসভার জলিল নগরস্থ রাউজান প্রেস ক্লাবের কার্যালয়ে কমিটি গঠন উপলক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।দৈনিক আজাদীর প্রতিনিধি প্রবীণ সাংবাদিক মীর মোহাম্মদ আসলাম সভাপতিত্বে এবং দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি গাজী জয়নাল আবেদীন যুবায়ের সঞ্চালনায় আয়োজিত সভায় উপস্থিত সভ্যগণের সর্বসম্মতিক্রমে দৈনিক সমকালের প্রতিনিধি প্রদীপ শীলকে সভাপতি,দৈনিক প্রথম আলোর এস এম ইউসুফ উদ্দিনকে সিনিয়র সহ-সভাপতি এবং গ্লোবাল টিভির প্রতিনিধি নেজাম উদ্দিন রানাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৯ সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।কমিটির অন্যান্য পদে মনোনীত হলেন-সহ সভাপতি- দৈনিক ইত্তেফাকের গাজী জয়নাল আবেদীন যুবায়ের, দৈনিক আমাদের সময়ের হাবিবুর রহমান, দৈনিক মানবকণ্ঠের কামাল উদ্দিন হাবীবী, ও দৈনিক ইনফো বাংলার যীশু সেন।যুগ্ম সাধারণ সম্পাদক- দৈনিক আমার দেশের আরফাত হোসেন, যুগ্ম সম্পাদক- বাংলাদেশ পোস্টের শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক -দৈনিক কালের কণ্ঠের আমির হামজা,অর্থ সম্পাদক- দৈনিক সংবাদের আনিসুর রহমান,দপ্তর সম্পাদক- আবিদ মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক আজকের পত্রিকার রয়েল দত্ত।এছাড়া নির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন দৈনিক আজাদীর মীর আসলাম উদ্দিন, দৈনিক সুপ্রভাত বাংলাদেশের শফিউল আলম, দৈনিক ইনকিলাবের এম বেলাল উদ্দিন, সাহেদুর রহমান মোরশেদ, দৈনিক ভোরের কাগজের রমজান আলী ও দৈনিক আলোকিত বাংলাদেশের কামরুল ইসলাম বাবু।এর আগে একইদিন সকাল ১১টায় প্রথম অধিবেশন সংগঠনের সহ সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানার সঞ্চালনায় এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় উপস্থিত সভ্যগণের সর্বসম্মতিক্রমে পূর্ববর্তী কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। সভায় বক্তারা বলেন, রাউজান প্রেস ক্লাব সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য ও সামাজিক দায়বদ্ধতা পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। নবনির্বাচিত কমিটির নেতৃত্বে ক্লাবের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট