1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

রাউজানে ধানের শীষ প্রতীক বরাদ্দের চিঠি পেল বিএনপি গিয়াস উদ্দিন কাদের চৌধুরী

  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৫২৬ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চট্টগ্রাম-৬ রাউজান আসনে ধানের শীষ প্রতীক বরাদ্দের চিঠি পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনয়নপ্রাপ্ত বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত দলীয় প্রতীক বরাদ্দের চিঠিটি সোমবার, ১৯ জানুয়ারি দুপুরে চট্টগ্রাম জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নিকট এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা এস এম রাহাতুল ইসলামের নিকট জমা দেন পৃথক দুটি প্রতিনিধি দল।রাউজানে দলীয় প্রতীক বরাদ্দের চিঠি জমাদানের সময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা ফয়েজুল ইসলাম চৌধুরী টিপু,উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি বিএনপি নেতা আবদুল মান্নান মনি,বিএনপি নেতা আবু হানিফ চম্পা,বিএনপি নেতা হেলাল উদ্দিন,উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল খান,উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সুমন,উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য মুহাম্মদ আলমগীর,দিদারুল ইসলাম,আহমেদ সুকান।এর আগে নগরীতে প্রতীক বরাদ্দের চিঠি জমাদানের সময় উপস্থিত ছিলেন আবু জাফর চৌধুরী,নুরুল হুদা চেয়ারম্যান,ফিরোজ মেম্বারসহ ৫ জনের প্রতিনিধি দল।প্রতীক বরাদ্দের চিঠি জমাদানের পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন,সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা ফয়েজুল ইসলাম চৌধুরী টিপু।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট