1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

মাইজভাণ্ডার দরবার শরীফে মোমবাতি প্রতীকের প্রার্থীর সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৪৭৭ বার পড়া হয়েছে

মাইজভাণ্ডার দরবার শরীফের গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীল সৈয়দ মোহাম্মদ হাসান মওলা মাইজভাণ্ডারী (মা.)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম-৬ (রাউজান) সংসদীয় আসনের মোমবাতি প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আল্লামা ইলিয়াছ নূরী।২৭ জানুয়ারী ( মঙ্গলবার)সকালে দরবারে সাক্ষাৎকালে দেশ, জাতি ও সমাজের সার্বিক কল্যাণ, শান্তি ও স্থিতিশীলতা কামনা করে গুরুত্বপূর্ণ মতবিনিময় করা হয়। এ সময় অধ্যক্ষ আল্লামা ইলিয়াছ নূরী মাইজভাণ্ডারী দরবার শরীফের খেদমত ও মানবকল্যাণমূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।তিনি বলেন,মাইজভাণ্ডার দরবার শরীফ মানবতা,শান্তি ও সাম্যের শিক্ষা দেয়। এই আদর্শকে ধারণ করেই আমি রাউজানের মানুষের কল্যাণে কাজ করতে চাই। জনগণের ভালোবাসা ও দোয়াই আমার মূল শক্তি।সাজ্জাদানশীল সৈয়দ মোহাম্মদ হাসান মওলা মাইজভাণ্ডারী (মা.) আল্লামা ইলিয়াছ নূরীর রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সাফল্য কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত ও ফরিয়াদ করেন।এদিকে, সাক্ষাৎ শেষে অধ্যক্ষ আল্লামা ইলিয়াছ নূরী রাউজান উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড ও পাড়া-মহল্লায় গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তিনি আরও বলেন, “রাউজানকে একটি শান্তিপূর্ণ, উন্নত ও বৈষম্যহীন জনপদ হিসেবে গড়ে তুলতে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করছি।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট