1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

রাউজানে ফসলি ক্ষেত নষ্টকে কেন্দ্র করে একপক্ষীয় হামলায় একই পরিবারের আহত তিন

  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ৫৫৫ বার পড়া হয়েছে

গরু ছাগল লাগিয়ে আবাদি ফসল ক্ষেত নষ্ট করার প্রতিবাদ করায় রাউজানে প্রতিপক্ষের হামলায় এক পরিবারের তিন সদস্য গুরুতর আহত হয়েছে। ৩১ জানুয়ারি শনিবার দুপুরে এ ঘটনাটি ঘটেছে উপজেলার চিকদাইর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পাঠান পাড়া এলাকার গুরা মিয়া সওদাগরের বাড়িতে। গুরুতর আহতদের একজন সাবের আলী অভিযোগ করেছেন প্রতিবেশী মোহাম্মদ আবির, মধু মিয়া আক্তার বেগম ও লাকী আক্তার আমার উপর হামলা করে মাথা পাঠিয়ে রক্তাক্ত করেছে। পরে আমার ফসলের ক্ষেত উপড়ে ফেলে নষ্ট করে। আমি হাসপাতালে চিকিৎসা নিয়ে রাউজান থানায় লিখিত অভিযোগ করেছি। ওই ঘটনায় আহত সাবের আলীর মা বেলুয়া খাতুন বলেন, আমার ছেলেকে ইট দিয়ে মাথায় আঘাত করলে আত্ম চিৎকার শুনে উদ্ধার করতে গেলে আমার উপর হামলা করে তারা। আমার পায়ে লাঠির আঘাত প্রাপ্ত হয়েছি। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আমার ছেলেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করেছি। গুরুতর আহত সাবের আলীর বোন কামরু আক্তার দাবি করেন, আমার ভাইকে বাঁচতে এগিয়ে গেলে আমার উপর লাঠিসোটা নিয়ে হামলা করে আহত করে। আমার ডান চোখ আঘাত প্রাপ্ত হয়েছি। আমরা এর সুষ্ঠু বিচার দাবি করছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট