1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান এভারকেয়ার হসপিটাল ও হিউম্যান কেয়ারের সাথে সমঝোতা স্বাক্ষর, রাউজানে আইপিএম বিষয়ক কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত রাউজানে ৩৩ হাজার ভোল্টেজের লাইনে বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে যুবক রাউজানে সরকারের নির্ধারিত দামে কেজি প্রতি ৩৬ টাকায় ধান ও চাল সংগ্রহ উদ্বোধন রাউজানে ফিতর মোহাম্মদ চৌধুরী জামে মসজিদ পরিচালনা কমিটি গঠিত

পৌরসভার ৮ নং ওয়ার্ডের সংখ্যালঘু ভোটারদের নিয়ে ধানের শীষ প্রতীকের প্রস্তুতি সভা

  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৯৮ বার পড়া হয়েছে

রাউজান পৌরসভার ৮ নং ওয়ার্ডের সংখ্যালঘু ভোটারদের নিয়ে ব্যারিস্টার সুরেশ বিদ্যায়তন ভোট কেন্দ্রেন ধানের শীষ প্রতীকের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যায় জলিল নগরস্থ ঢেউয়াপাড়া উদয়াচল সংসদ কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উদয়াচল সংসদের সাবে সাধারণ সম্পাদক কাজল বোসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ছিলেন উপজেলা বিএনপি নেতা সাবেক কমিশনার রেজাউল রহিম আজম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদল নেতা মেলিম উদ্দিন। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সাধন পালিত, সাবেক ইউপি সদস্য অলক দাশ গুপ্ত, সমাজ সেবক কনকন চৌধুরী, কাঞ্চন কর,পরিতোষ মালাকার, উদয়াচল সংসদের সাবেক সভাপতি ধীলন মুহুরী, উদয়াচল সংসদের সভাপতি ডা. শংকর দে, দীলিপ দাশ গুপ্ত, বিএনপি নেতা ইদ্রিস সওদাগর, যুবদল নেতা নুরুল কবির প্রমুখ। সভায় সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধির আগামী ১২ ফেব্রুয়ারী বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে বিপুল ভোটে ব্যারিস্টার সুরেশ বিদ্যায়তন কেন্দ্রে বিজয়ী করার অঙ্গিকার করেন। প্রধান অতিথি রেজাউল রহিম আজম বলেন, আমাদের নেতা আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা, রাউজানকে সন্ত্রাস মুক্ত করার ঘোষণা দিয়েছেন। সম্প্রীতির রাউজান গড়ার প্রতিশ্রুতিতে ধর্মীয় সংখ্যালঘুরা আজ ধানের শীষের পক্ষে ঐক্যবন্ধ হয়েছে। স্বাধীনতা বিরোধীদের প্রতিহত করতে স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার প্রতিষ্ঠিত বিএনপি পক্ষে মাঠে নেমেছে। যুবদল নেতা সেলিম উদ্দিন বলেন, হিন্দু-মুসলিম একই রক্তের দুইটা ভাই। গত ১৭ মাস আমাদের নেতা আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী প্রতিটি সভায় বলেছেন হিন্দু বৌদ্ধদের হাত দিলে ঔ হাত আমি গুড়িয়ে দিব। সুতারং আমরা শান্তির রাউজান বিনির্মানে ধানের শীষে ভোট দিতে প্রমান করতে হবে আমরা এক ও অভিন্ন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট