1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান এভারকেয়ার হসপিটাল ও হিউম্যান কেয়ারের সাথে সমঝোতা স্বাক্ষর, রাউজানে আইপিএম বিষয়ক কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত রাউজানে ৩৩ হাজার ভোল্টেজের লাইনে বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে যুবক রাউজানে সরকারের নির্ধারিত দামে কেজি প্রতি ৩৬ টাকায় ধান ও চাল সংগ্রহ উদ্বোধন রাউজানে ফিতর মোহাম্মদ চৌধুরী জামে মসজিদ পরিচালনা কমিটি গঠিত

প্রকৌশলী আবদুর শুকুর ছিলেন একজন সৎ, নির্লোভ ও দূরদর্শী সমাজসেবক

  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৬০ বার পড়া হয়েছে

চিকদাইর শাহাদাত ফজল যুব উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ও চিকদাইর হযরত নেয়াজ গাজী শাহ (রঃ) সুন্নিয়া দাখিল মাদ্রাসা দাতা, পরিচালনা পরিষদের সিনিয়র সহ-সভাপতি ও চিকদাইর আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি আলহাজ্ব প্রকৌশলী আবদুর শুকুর সাহেবের মৃত্যুতে নাগরিক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে চিকদাইর শাহাদাত ফজল যুব উচ্চ বিদ্যালয় মিলনায়তনে নাগরিক স্মরণ সভা উদযাপন পরিষদের আয়োজিত  স্মরণ সভায় সভাপতিত্ব করেন সমাজসেবক  এস এম আলতাব হোসেন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিপিং এজেন্ট এসোসিয়েশন সাবেক পরিচালক-মোহাম্মদ কফিল উদ্দিন।বিশেষ অতিথি ছিলেন মাওলানা শফিউল আলম আজিজি,মাষ্টার জাকের হোসেন, মাওলানা কাজী শফিউল আজম, মাওলানা আব্দুল নবী, মোহাম্মদ জিয়াউদ্দিন,মাস্টার মাহবুবুল আলম ।মাস্টার মোহাম্মদ  আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন মোরশেদ আলম পারভেজ, আইয়ুব আলী, জামশেদুল আলম, মাওলানা আব্দুল নূর, মাওলানা আহমদুল ইসলাম, শফিকুল আলম, ডাক্তার শাহ আলম, লোকমান হাকিম, নাসির উদ্দিন টিপু, মান্নান হোসেন, রুস্তম আলী মেম্বার, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবু আহমদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, আলহাজ্ব প্রকৌশলী আবদুর শুকুর সাহেব ছিলেন একজন সৎ, নির্লোভ ও দূরদর্শী সমাজসেবক। শিক্ষা, ধর্ম ও মানবকল্যাণে তাঁর অবদান এলাকাবাসী চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি জীবদ্দশায় শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে যে ভূমিকা রেখেছেন, তা অনুসরণ করেই আগামীর প্রজন্মকে সমাজ গঠনে এগিয়ে আসতে হবে। বক্তারা আরও বলেন, তাঁর মৃত্যুতে এলাকাবাসী একজন অভিভাবকতুল্য মানুষকে হারিয়েছে, যা কখনোই পূরণ হবার নয়। সভা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। দোয়া মাহফিল শেষে  মরহুমের জিয়ারত ও পুষ্পমালা অর্পণ করা হয়। 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট