1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান থানা পুলিশের বিরুদ্ধে স্বামীকে না পেয়ে ঘর লুটপাট, স্ত্রীর বিস্ফোরক অভিযোগ মাস্কাট রুই আল ফালাহ হোটেলে বাঙালিদের মিলনমেলা বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে পরিক্ষায় ভাল ফলাফলের মাধ্যমেঃ মুসলেহ উদ্দিন রাউজানে আব্দুস সালাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবীণ বরণ,বিদায় সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ   কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের বর্ণাঢ্য অনুষ্ঠান সম্পন্ন চুয়েটে বর্ণাঢ্য অনুষ্ঠানমালায় বাংলা নববর্ষ উদযাপন রাউজানে অস্ত্র গুলিসহ এক যুবক গ্রেফতার রাউজানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থ দণ্ড,মেয়াদ উর্ত্তীণ মালামাল জব্দ। রাউজান পৌরসভা পূজা উদযাপন পরিষদের আওতাধীন দুই ওয়ার্ড পূজা কমিটি গঠিত

রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

  • প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩৮ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজানে মাদ্রাসার পুুুকুরে ডুবে মো. রোহান (১০) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে। এই ঘটনার খবর পরিবার কাছে পৌঁছালে শিক্ষার্থীর স্বজনরা মাদ্রাসায় গেলে তাদের আহাজারিতে এক হৃদয় বিদারক দৃশ্য তৈরি হয়। রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে কদলপুর তাহেরিয়া সুন্নিয়া মাদরাসা পুকুরে এ ঘটনা ঘটে। তার মৃত্যুর বিষয়টি নিয়ে শিক্ষার্থীর স্বজনরা মাদ্রাসায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়।পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মাদ্রাসার পুকুরে ডুবে নিহত মো. রোহান উপজেলার কদলপুর ইউনিয়নের ইসলামীয়া নতুন পাড়া গ্রামের মো. ইসমাইলের ছেলে এবং কদলপুর তাহেরিয়া সুন্নিয়া মাদরাসা শিক্ষার্থী। মাদরাসা পরিচালনা কমিটির রবিউল হোসেন সুমন বলেন,ছেলেটি পুুকুরে গোসল করতে নেমে হঠাৎ পানিতে তলিয়ে যায়। সহপাঠীরা দেখতে পেয়ে তাকে দ্রুত উদ্ধার করেন।পরে উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম ঘটনার বিষষটি নিশ্চিত করে বলেন,ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে বলতে পারি সেই গোসল করার সময় পানিতে ডুবে যায়। পরিবার অভিযোগ করলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট