1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান থানা পুলিশের বিরুদ্ধে স্বামীকে না পেয়ে ঘর লুটপাট, স্ত্রীর বিস্ফোরক অভিযোগ মাস্কাট রুই আল ফালাহ হোটেলে বাঙালিদের মিলনমেলা বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে পরিক্ষায় ভাল ফলাফলের মাধ্যমেঃ মুসলেহ উদ্দিন রাউজানে আব্দুস সালাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবীণ বরণ,বিদায় সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ   কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের বর্ণাঢ্য অনুষ্ঠান সম্পন্ন চুয়েটে বর্ণাঢ্য অনুষ্ঠানমালায় বাংলা নববর্ষ উদযাপন রাউজানে অস্ত্র গুলিসহ এক যুবক গ্রেফতার রাউজানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থ দণ্ড,মেয়াদ উর্ত্তীণ মালামাল জব্দ। রাউজান পৌরসভা পূজা উদযাপন পরিষদের আওতাধীন দুই ওয়ার্ড পূজা কমিটি গঠিত

রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১৮ বার পড়া হয়েছে

রাউজান থানা পুলিশের বিশেষ অভিযানে ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। ২৭ ফেব্রুয়ারী দিবাগত রাত দেড়টার দিকে এ অভিযান চালালো হয় উপজেলার কদলপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নন্না গাজী বাড়িতে।জানা যায়, রাউজান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মাসুকুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।অভিযানকালে আসামি রুবেল (পিতা: মোঃ চাঁদ মিয়া প্রকাশ চান্দু মিয়া) পুলিশের উপস্থিতি টের পেয়ে বসতঘরের পেছন দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ ও সাক্ষীদের উপস্থিতিতে তার বসতঘরে তল্লাশি পরিচালনা করেন পুলিশ। এসময় ঘবের উত্তর-পূর্ব কোণের একটি কক্ষ সংলগ্ন বাথরুমের সিলিংয়ের উপর রাখা সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগের ভিতর মোড়ানো অবস্থায় ২টি দেশীয় তৈরি এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করে।এ ঘটনায় এসআই (নিরস্ত্র) মাসুকুর রহমান বাদী হয়ে রাউজান থানায় অস্ত্র আইনে মামলা রুজু করেন।রাউজান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাজেদুর রহমান বলেন, পলাতক আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৩৯৬ ধারাসহ মোট ৮টি মামলা রয়েছে। তাকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট