1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান থানা পুলিশের বিরুদ্ধে স্বামীকে না পেয়ে ঘর লুটপাট, স্ত্রীর বিস্ফোরক অভিযোগ মাস্কাট রুই আল ফালাহ হোটেলে বাঙালিদের মিলনমেলা বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে পরিক্ষায় ভাল ফলাফলের মাধ্যমেঃ মুসলেহ উদ্দিন রাউজানে আব্দুস সালাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবীণ বরণ,বিদায় সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ   কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের বর্ণাঢ্য অনুষ্ঠান সম্পন্ন চুয়েটে বর্ণাঢ্য অনুষ্ঠানমালায় বাংলা নববর্ষ উদযাপন রাউজানে অস্ত্র গুলিসহ এক যুবক গ্রেফতার রাউজানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থ দণ্ড,মেয়াদ উর্ত্তীণ মালামাল জব্দ। রাউজান পৌরসভা পূজা উদযাপন পরিষদের আওতাধীন দুই ওয়ার্ড পূজা কমিটি গঠিত

রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’

  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ২০৭ বার পড়া হয়েছে

রাউজান প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২ মার্চ সোমবার বিকেলে রাউজান প্রেস রাউজান প্রেসক্লাবের সভাপতি প্রদীপ শীলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম.নেজাম উদ্দিন রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম.রাহাতুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক অংছিং মারমা, উপজেলা প্রকৌশলী আবুল কালাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুর নবী, পৌরসভার প্রকৌশলী শাহীন শাহ হোসেন,উত্তর জেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য মাস্টার আবু জাফর চৌধুরী, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক রেদোয়ান শাহ, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী আনিসুজ্জামান চৌধুরী সোহেল,উত্তর জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক সৈয়দ মুহাম্মদ তৌহিদুল আলম, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদার , উপজেলা যুবদলের সভাপতি এম শাহজান শাকিল, স্বেচ্ছাসেবক দল নেতা একরাম মিয়া, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আলী সুমন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আজম ছোটন, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত মির্জা, যুবদল নেতা সাজ্জাদ হোসেন, শহীদ চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সদস্য মোহাম্মদ হোসেন, ইকতিয়ার উদ্দিন মেম্বার, রাউজান থানার উপ পরিদর্শক মোঃ হাসান, সাংসদ আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর প্রেস সচিব খোরশেদুল আলম,ফটিকছড়ি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সোলাইমান আকাশ, হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি আসলাম পারভেজ, সাংবাদিক সুমন পল্লব, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি এম বেলাল উদ্দীন। বক্তব্য রাখেন রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম, সিনিয়র সহ সভাপতি এস এম ইউসুফ উদ্দিন, সহ সভাপতি গাজী জয়নাল আবেদীন, নির্বাহী সদস্য এম রমজান আলী, কামরুল ইসলাম বাবু, শাহেদুর রহমান মোরশেদ, সহ সভাপতি কামাল উদ্দিন, মো. হাবিবুর রহমান, যীশু সেন, যুগ্ম সম্পাদক আরফাত হোসাইন, শাহাদাত হোসেন সাজ্জাদ, অর্থ সম্পাদক আনিসুর রহমান, দপ্তর সম্পাদক আবিদ মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক রয়েল দত্ত। এসময় উপস্থিত ছিলেন মো. এরশাদ, হেলাল উদ্দিন, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রিয়াদ চৌধুরী, ছাত্রদল নেতা মোঃ আরিফ, রহিম উদ্দিন ওয়াসিম, নিজাম উদ্দিন। বক্তারা বলেন,রমজান মাস ইবাদতের মাস। এটি শুধু রোজা রাখার মাস নয়; এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়। এই মাসে পরিপূর্ণ ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট