1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান এভারকেয়ার হসপিটাল ও হিউম্যান কেয়ারের সাথে সমঝোতা স্বাক্ষর, রাউজানে আইপিএম বিষয়ক কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত রাউজানে ৩৩ হাজার ভোল্টেজের লাইনে বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে যুবক রাউজানে সরকারের নির্ধারিত দামে কেজি প্রতি ৩৬ টাকায় ধান ও চাল সংগ্রহ উদ্বোধন রাউজানে ফিতর মোহাম্মদ চৌধুরী জামে মসজিদ পরিচালনা কমিটি গঠিত

বাগীশিপ-রাউজান শাখার কমিটি গঠিত, সভাপতি দিবাকর বোস ও সম্পাদক সুব্রত দত্ত

  • প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ২৪৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ (বাগীশিপ)-রাউজান উপজেলা শাখার আংশিক কমিটি গঠিত হয়েছে। ২৯ মার্চ রবিবার সংগঠনের চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি চন্দন কুমার মজুমদার ও সাধারণ সম্পাদক উজ্জ্বল শুক্লদাশ স্বাক্ষরিত এই আংশিক কমিটির অনুমোদন দেয়া হয়। কমিটিতে দিবাকর বোসকে সভাপতি, উল্লাস ধরকে সিনিয়র সহ-সভাপতি, সুব্রত দত্তকে সাধারণ সম্পাদক, রুবেল দে যুগ্ম-সাধারণ সম্পাদক, তীর্থ চৌধুরী সাংগঠনিক সম্পাদক ও টিপু দেবনাথকে অর্থ সম্পাদক নির্বাচিত করা হয়। একই সাথে নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক আগামী ১৫ (পনের) দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে বলা হয়েছে। প্রেরিত কমিটির পত্রে বাগীশিপ-চট্টগ্রাম জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক নবগঠিত কমিটির সফলতা কামনা করে বলেন, বাগীশিপ গীতা শিক্ষা প্রচার ও প্রসারের এক নন্দিত পাঠশালা। শ্রীমদ্ভগবদগীতার উদার, মানবীয়, বৈষম্যহীন, অসাম্প্রদায়িক ও জাগরণী আদর্শের আলোকে সমাজকে সুসংগঠিত করার প্রত্যয়ে ২০২৩ সালের ৩১ মার্চ যাত্রা মোহন সেন (জেএম সেন) হল প্রাঙ্গণে আত্ম প্রকাশ ঘটে। এটি একটি অরাজনৈতিক ও মানবসেবামূলক ধর্মীয় সংগঠন। প্রতিষ্ঠালগ্ন হতে সারা বাংলাদেশের প্রতিটি সনাতনী জনপদে গীতার শিক্ষার আলো ছড়িয়ে দিতে এই সংগঠন নিরলস কাজ করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট