1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
একটি খালের বাঁকই কাল! আতঙ্কে দিন কাটছে নোয়াজিষপুরের শতাধিক পরিবার  রাউজান কলেজ মাঠে ১০দিন ব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবেঃ রাউজান প্রেসক্লাবের সভায় বক্তারা বাগীশিপ-রাউজান শাখার কমিটি গঠিত, সভাপতি দিবাকর বোস ও সম্পাদক সুব্রত দত্ত হালদা নদী নিয়ে করা গানে ফুটে উঠেছে মায়াবী ঐতিহ্যের প্রতিচ্ছবিঃ ড. মঞ্জুরুল কিবরিয়া রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডাবুয়া প্রবাসী কল্যাণ পরিষদ ওমানের আহ্বায়ক কমিটি গঠন ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান সম্পন্ন রাউজানে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বিএনপির কেন্দ্রীয় দুই নেতার ঈদ উদযাপন রাউজানে দুর্ধর্ষ ডাকাতি, মসজিদের মাইকে প্রচারের পর দিক একে একে ৯ ডাকাত আটক রাউজান পৌর ৮নং ওয়ার্ডে হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ

তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবেঃ রাউজান প্রেসক্লাবের সভায় বক্তারা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

রাউজান প্রেসক্লাবে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভায় বক্তারা বলেছেন,স্বাধীনতার মূল চেতনা ছিল শোষণমুক্ত, বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাস্ট্র প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্য অর্জনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারাকে অব্যাহত রাখতে হলে তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে।তারা বলেন, স্বাধীনতা শুধু একটি দিবসের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি আমাদের প্রতিদিনের চর্চা ও দায়িত্ববোধের অংশ। দেশের সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা রক্ষা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। স্বাধীনতা অর্জন বাঙালি জাতির ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। দীর্ঘ সংগ্রাম, ত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমাদের জাতীয় অহংকার ও পরিচয়ের প্রতীক। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে রাউজান পৌরসভার জলিলনগরস্থ প্রেস ক্লাবের স্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাউজান প্রেস ক্লাবের সভাপতি প্রদীপ শীল। সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সহ-সভাপতি হাবিবুর রহমান,যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, অর্থ সম্পাদক আনিসুর রহমানসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এর আগে প্রেসক্লাবের পক্ষ থেকে উপজেলা সদরের স্বাধীনতা স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট