1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

রাউজানে অস্ত্র গুলিসহ এক যুবক গ্রেফতার

  • প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৪১১ বার পড়া হয়েছে

রাউজান থানা পুলিশের অভিযানে অস্ত্র গুলিসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।রাউজান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেছেন, গতকাল ১৫ এপ্রিল বুধবার ভোর সকালে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযান চালাতে যান নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট ঘাটকূল এলাকায়। এসময় ওই এলাকার নুরুল ইসলামের পুত্র মোহাম্মদ দৌলতকে (৩৩) তার বাড়ি থেকে গ্রেফতার করেন। পরে তার ঘর তল্লাশী করে একটি কক্ষে থাকা কাঠের আলনার কাছে লুকিয়ে রাখা অবস্থায় একটি দেশীয় তৈরী এলজি, তিন রাউন্ড তাজা কার্তুজ ও ওই কক্ষের সিলিং এর উপর একটি দেশীয় তৈরী ছোরা উদ্ধার করেছে। রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম জানান,গ্রেফতার করা আসামীর বিরুদ্ধে হত্যা চেষ্টার একটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট