1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

চুয়েটে বর্ণাঢ্য অনুষ্ঠানমালায় বাংলা নববর্ষ উদযাপন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ২৬৩ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ উৎসবমুখর পরিবেশে “বাংলা নববর্ষ-১৪৩৩” উদযাপিত হয়েছে।চুয়েট পরিবারের বিপুল সদস্য অংশগ্রহণে আয়োজিত অনুষ্ঠানমালায় প্রধান অতিথি ছিলেন মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড.মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,কর্মকর্তা,কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা নববর্ষের ফেস্টুন,প্ল্যাকার্ড,বাঁশি,ব্যানার নিয়ে আনন্দে মেতে শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেয়। দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে পান্তা ভোজন,প্রীতি কাবাডি ম্যাচ,ঘুড়ি উড়ানো উৎসব ইত্যাদি।গত ১৪ই এপ্রিল (মঙ্গলবার) ২০২৬ খ্রি:এ উপলক্ষ্যে চুয়েটের প্রশাসনিক ভবন-২ এর সামনে থেকে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর “ও এসো হে বৈশাখ” গান পরিবেশনের মাধ্যমে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।শোভাযাত্রা শেষে ক্যাম্পাস গোলচত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড.কাজী দেলোয়ার হোসেন এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন চুয়েটের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির,প্রভোস্টদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা হলের প্রভোস্ট অধ্যাপক ড. বিপুল চন্দ্র মন্ডল। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন অনুষ্ঠানমালার সভাপতি ছাত্রকল্যাণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ড. মো: মুক্তার হোসাইন। দিবসের অনুষ্ঠানমালা সঞ্চালনায় ছিলেন উপ-পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ ফজলুর রহমান ও সহকারী লাইব্রেরিয়ান শারমিন সুলতানা তমা।এ সময় প্রধান অতিথি চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া উপস্থিত সকলকে বাংলা নববর্ষ-১৪৩৩ এর শুভেচ্ছা জানিয়ে বলেন, পহেলা বৈশাখ আমাদের ঐতিহ্যবাহী বাঙালি উৎসব—যা ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে সমগ্র জাতিকে একসূত্রে গেঁথে দেয়। এই দিনটি সম্প্রীতি, সৌহার্দ্য,বন্ধুত্ব,আনন্দ ও ভালোবাসার এক অনন্য মিলনমেলায় পরিণত হয়,যেখানে আমরা সবাই একত্রিত হই নতুন আশা ও উদ্দীপনায়।এবারের প্রতিপাদ্য “নববর্ষের ঐকতান,গণতন্ত্রের পুনরুত্থান”—আমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা তুলে ধরে। এই চেতনা ধারণ করে আমরা যেন ঐক্য, ন্যায় ও দায়িত্ববোধের মাধ্যমে একটি উন্নত, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে পারি।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট