1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান এভারকেয়ার হসপিটাল ও হিউম্যান কেয়ারের সাথে সমঝোতা স্বাক্ষর, রাউজানে আইপিএম বিষয়ক কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত রাউজানে ৩৩ হাজার ভোল্টেজের লাইনে বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে যুবক রাউজানে সরকারের নির্ধারিত দামে কেজি প্রতি ৩৬ টাকায় ধান ও চাল সংগ্রহ উদ্বোধন রাউজানে ফিতর মোহাম্মদ চৌধুরী জামে মসজিদ পরিচালনা কমিটি গঠিত

কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের বর্ণাঢ্য অনুষ্ঠান সম্পন্ন

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ১৯২ বার পড়া হয়েছে

মানবিক গুণাবলি অর্জনেই শিক্ষার সার্থকতা।পরিশ্রম ও অধ্যবসায়েই গড়ে ওঠে সফল ছাত্রজীবন। জ্ঞানই মানুষের প্রকৃত পরিচয় নির্মাণের মূল ভিত্তি। আজকের শিক্ষার্থীদের মধ্য থেকেই আগামী দিনের নেতৃত্ব বিকশিত হবে;তাই সততা,শৃঙ্খলা ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের সুসংগঠিতভাবে প্রস্তুত করা অপরিহার্য।একটি শিক্ষাপ্রতিষ্ঠান কেবল পাঠদানেই সীমাবদ্ধ নয়;বরং এটি শিক্ষার্থীদের নৈতিকতা,মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলার এক গুরুত্বপূর্ণ ক্ষেত্র। শিক্ষার্থীদের সময়ের যথাযথ সদ্ব্যবহার করে নিজস্ব দক্ষতা ও যোগ্যতা বৃদ্ধি করার আহ্বান জানানো হয়।বক্তারা আরও বলেন, ছাত্রজীবনই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়, এবং এই সময়ের সুষ্ঠু ব্যবহারই ভবিষ্যৎ সাফল্যের দৃঢ় ভিত্তি স্থাপন করে।বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনার পাশাপাশি নবীনদের বিদ্যালয়ের নিয়ম-শৃঙ্খলা মেনে চলার জন্য উৎসাহিত করা হয়। বর্তমান যুগ তথ্যপ্রযুক্তিনির্ভর—এ কথা উল্লেখ করে তাঁরা বলেন,পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি প্রযুক্তিগত দক্ষতা অর্জনও সমানভাবে প্রয়োজনীয়।ইতিবাচক মনোভাব ও সৃজনশীল চিন্তাধারার মাধ্যমে নিজেদের বিকশিত করার পরামর্শ প্রদান করা হয়।সবশেষে,শিক্ষার্থীদের মানবিক গুণাবলি অর্জনের ওপর বিশেষ গুরুত্বারোপ করে বলা হয়,শিক্ষিত হওয়া মানে কেবল পরীক্ষায় কৃতিত্ব অর্জন নয়;বরং একজন আদর্শ ও মানবিক মানুষ হিসেবে আত্মপ্রকাশ করাই প্রকৃত শিক্ষার সার্থকতা।রাউজান উপজেলার ঐতিহ্যবাহী কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ে গত ১৬ এপ্রিল (বৃহস্পতিবার)এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নবীন বরণ,এস.এস.সি পরীক্ষার্থী বিদায়ী সংবর্ধনা,পুরস্কার বিতরণী,আলোচনা সভা ও সঙ্গীতানুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার দত্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিসি (অবসরপ্রাপ্ত)
বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল (প্রকৌশলী) শহীদউল্লাহ চৌধুরী ।ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অনুষ্ঠানে শুভ উদ্বোধন ঘোষণা প্রদান করেন রাউজান উপজেলা একাডেমিক সুপারভাইজার সজল চন্দ্র চন্দ।
প্রধান বক্তা ছিলেন মহামুনি এংলো পালি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অঞ্জন বড়ুয়া। মূখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম ইডেন স্কুল ও কলেজের অধ্যক্ষ নাহার নবুয়ত চৌধুরী। আলোকিত অতিথি ছিলেন রাউজান প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক ইনফো বাংলার সিনিয়র সহ-সম্পাদক যীশু সেন।বিশেষ অতিথি ছিলেন হাজী বাদশা মাবিয়া কলেজের বাংলা বিভাগের অধ্যাপক শহীদুল্লা কুতুবী,কোয়েপাড়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কমলিকা সেনগুপ্ত।অত্র বিদ্যালয়ের শিক্ষিকা শিবানী চক্রবর্তী ও মৌসুমী মুৎসুদ্দীর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন সিনিয়র শিক্ষক শফিকুর রহমান কামেলী,সহকারী প্রধান শিক্ষক নিজাম উদ্দিন,কাবেরী চক্রবর্তী,রুম্পী চৌধুরী, নিলীমা ভট্টাচার্য,মৌসুমী মুৎসুদ্দী,সোমা কানুনগো, মোসাম্মৎ শিউলী খাতুন,অজিত নাথ,শুভার্থী চক্রবর্তী ও মোহাম্মদ আল হাসান প্রমুখ।অনুষ্ঠানের একপর্যায়ে রাউজান উপজেলায় ২০২৩ ও ২০২৬সালের শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচিত কৃতি শিক্ষক রুম্পী চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।এছাড়া ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় এ+ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও নগদ অর্থ প্রদান করা হয়।শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং বিদায়ী শিক্ষার্থীদেরও সম্মাননা স্মারক প্রদান করা হয়।পরবর্তীতে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়,যেখানে শিক্ষার্থীরা গান,আবৃত্তি ও নৃত্যের মাধ্যমে তাদের প্রতিভার পরিচয় তুলে ধরে।সামগ্রিকভাবে অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করে এবং তাদের ভবিষ্যৎ জীবন গঠনে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট