1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

রাউজানে আব্দুস সালাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবীণ বরণ,বিদায় সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ  

  • প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ২৮৪ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজানের আলোকিত শিক্ষা প্রতিষ্ঠান আব্দুস সালাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবীণ বরণ, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।১৬ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় বিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ্ব আব্দুস সালাম।প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় প্রতিষ্ঠাতার সুযোগ্য পুত্র, শিক্ষানুরাগী ও সমাজসেবক মোহাম্মদ আলাউদ্দীন।উদ্বোধক ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক রঞ্জন কুমার বড়ুয়া,চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের প্রাক্তণ প্রশাসনিক কর্মকর্তা অসীম কুমার চৌধুরী, রাউজান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানা, বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মোহাম্মদ মহিউদ্দিন বখতিয়ার।সিনিয়র সহকারী শিক্ষক মোহাম্মদ নিজাম উদ্দীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সহকারী শিক্ষক বাবুল কান্তি পারিয়াল, সহকারী শিক্ষক রানা দাশ।অনুষ্ঠানে বক্তারা বলেন, আব্দুস সালাম উচ্চ বিদ্যালয় শিক্ষা বিস্তারে প্রশংসনীয় ভূমিকা রাখছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে জ্ঞানের আলোয় আলোকিত করে এই শিক্ষা প্রতিষ্ঠান সগৌরবে এগিয়ে চলেছে। এলাকার সচেতন মহলের সহযোগিতায় আগামীতে এই বিদ্যালয়কে উপজেলা পর্যায়ে একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর পরিচালনা পরিষদ। আলোচনা সভা শেষে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট