1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজান থানা পুলিশের বিরুদ্ধে স্বামীকে না পেয়ে ঘর লুটপাট, স্ত্রীর বিস্ফোরক অভিযোগ মাস্কাট রুই আল ফালাহ হোটেলে বাঙালিদের মিলনমেলা বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে পরিক্ষায় ভাল ফলাফলের মাধ্যমেঃ মুসলেহ উদ্দিন রাউজানে আব্দুস সালাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবীণ বরণ,বিদায় সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ   কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের বর্ণাঢ্য অনুষ্ঠান সম্পন্ন চুয়েটে বর্ণাঢ্য অনুষ্ঠানমালায় বাংলা নববর্ষ উদযাপন রাউজানে অস্ত্র গুলিসহ এক যুবক গ্রেফতার রাউজানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থ দণ্ড,মেয়াদ উর্ত্তীণ মালামাল জব্দ। রাউজান পৌরসভা পূজা উদযাপন পরিষদের আওতাধীন দুই ওয়ার্ড পূজা কমিটি গঠিত একটি খালের বাঁকই কাল! আতঙ্কে দিন কাটছে নোয়াজিষপুরের শতাধিক পরিবার 

বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে পরিক্ষায় ভাল ফলাফলের মাধ্যমেঃ মুসলেহ উদ্দিন

  • প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

রাউজানের হলদিয়া ইয়াছিন নগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, নবীন ছাত্রছাত্রীদের বরণ ও বার্ষিক পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।১৬ এপ্রিল বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের হল রোমে অনুষ্ঠিত হয়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার মহাজনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক নাজিম উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি বিএনপি নেতা মুসলেহ উদ্দিন,বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সৈয়দ কামাল উদ্দিন, বিএনপি নেতা মোহাম্মদ দুলাল,চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সম্পাদক খোরশেদুল আলম জিকু, সহকারী প্রধান শিক্ষক রতন কুমার দে,শিক্ষক হেদায়েতুল ইসলাম, শিক্ষক একরামুল ইসলাম, শিক্ষক মহসিন আকবর। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থী নিপা আক্তার মানপত্র পাঠ করেন। বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ঈশা আক্তার, আয়েশা আক্তার, নিপা আক্তার, মরিয়ম আক্তার প্রমুখ।প্রধান অতিথি মুসলেহ উদ্দিন বলেন, প্রযুক্তিগত জ্ঞান অর্জন করে বিশ্ব প্রতিযোগিতায় স্থান করে নিতে হবে শিক্ষার্থীদের। তাহলে দেশ অনেকদূর এগিয়ে যাবে। মনে রাখতে হবে মধা মননশীল জাতিকে পিছিয়ে রাখতে পারবে না কেউ। উন্নত জাতি গঠনে সুশিক্ষা এবং জ্ঞান ভিত্তিক পারদর্শী হতে হবে লেখা পড়ায়। ইয়াছিন শাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ঐতিহ্যের ধারক বাহক একটি শিক্ষা প্রতিষ্ঠান। এ বিদ্যালয় থেকে পাশ করে অনেক গুণি শিক্ষার্থী দেশে বিদেশে সুনাম বয়ে এনেছে। আগামীতেও এ সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে পরিক্ষায় ভাল ফলাফলের মাধ্যমে। পরে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দরা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট