1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজান থানা পুলিশের বিরুদ্ধে স্বামীকে না পেয়ে ঘর লুটপাট, স্ত্রীর বিস্ফোরক অভিযোগ মাস্কাট রুই আল ফালাহ হোটেলে বাঙালিদের মিলনমেলা বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে পরিক্ষায় ভাল ফলাফলের মাধ্যমেঃ মুসলেহ উদ্দিন রাউজানে আব্দুস সালাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবীণ বরণ,বিদায় সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ   কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের বর্ণাঢ্য অনুষ্ঠান সম্পন্ন চুয়েটে বর্ণাঢ্য অনুষ্ঠানমালায় বাংলা নববর্ষ উদযাপন রাউজানে অস্ত্র গুলিসহ এক যুবক গ্রেফতার রাউজানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থ দণ্ড,মেয়াদ উর্ত্তীণ মালামাল জব্দ। রাউজান পৌরসভা পূজা উদযাপন পরিষদের আওতাধীন দুই ওয়ার্ড পূজা কমিটি গঠিত একটি খালের বাঁকই কাল! আতঙ্কে দিন কাটছে নোয়াজিষপুরের শতাধিক পরিবার 

মাস্কাট রুই আল ফালাহ হোটেলে বাঙালিদের মিলনমেলা

  • প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

মধ্যেপ্রাচ্যের দেশ ওমানের মাস্কাটের রুই এলাকার আল ফালাহ হোটেলে বাংলাদেশ স্পোর্টস ক্লাব ওমানের উদ্যোগে পহেলা বৈশাখ উপলক্ষে এক বর্ণাঢ্য মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সংগঠনের অর্থ সম্পাদক মোহাম্মদ নুরুন্নবী শাহজাহানের জন্মদিনও আনন্দঘন পরিবেশে উদযাপন করা হয়। ১৪ এপ্রিল জমকালো এই আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্পোর্টস ক্লাব ওমানের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ আব্বাসউদ্দীন, সহ-সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন, ধর্ম সম্পাদক মাওলানা মোহাম্মদ সৈয়দ নজিমুল হক ফারুকী, সহ-ধর্ম সম্পাদক হাফেজ মাওলানা মোহাম্মদ ইলিয়াস, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈন উদ্দিন, দপ্তর সম্পাদক মোহাম্মদ শুয়াইবুল হক বাবলু এবং সহ-দপ্তর সম্পাদক মোহাম্মদ মিশুক মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন সহ-অর্থ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন, সহ-ক্রীড়া সম্পাদক মোহাম্মদ মোজাফফর, ত্রাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ বাবর বাঙালী, সহ-ত্রাণ সম্পাদক মোহাম্মদ বাবুল চৌধুরী রাজু, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ আবু হান্নান, সহ-আপ্যায়ন সম্পাদক সাহেদুল আলম ও মোহাম্মদ হাসেম ভাণ্ডারী, সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ রাশেদুল হাসান,সহ-সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ সাইমন, সহ-সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ রাইহান উদ্দিন তপু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ এনামুল হক, মোহাম্মদ সাহেদ (ফরহাদাবাদ), মোহাম্মদ পারভেজ, মোহাম্মদ জহির উদ্দিন, মোহাম্মদ আজম,মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী,মোহাম্মদ মহিউদ্দিন,মোহাম্মদ দিদার,মোহাম্মদ সাইফুল, মোহাম্মদ হুমায়ুন প্রমুখ।
পুরো অনুষ্ঠানটি ছিল আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধে ভরপুর। প্রবাসে বাঙালিদের এই মিলনমেলা একে অপরের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে লালন করার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সংগঠনটি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট