1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান এভারকেয়ার হসপিটাল ও হিউম্যান কেয়ারের সাথে সমঝোতা স্বাক্ষর, রাউজানে আইপিএম বিষয়ক কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত রাউজানে ৩৩ হাজার ভোল্টেজের লাইনে বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে যুবক রাউজানে সরকারের নির্ধারিত দামে কেজি প্রতি ৩৬ টাকায় ধান ও চাল সংগ্রহ উদ্বোধন রাউজানে ফিতর মোহাম্মদ চৌধুরী জামে মসজিদ পরিচালনা কমিটি গঠিত

রাউজান থানা পুলিশের বিরুদ্ধে স্বামীকে না পেয়ে ঘর লুটপাট, স্ত্রীর বিস্ফোরক অভিযোগ

  • প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১৮৯ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজান কদলপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জানে আলমের স্ত্রী শারমিন আক্তার রাউজান থানা পুলিশের বিরুদ্ধ বিস্ফোরক অভিযোগ করেছেন।তিনি খভিযোগ করে বলেন আমার স্বামীকে না পেয়ে ঘর লুট’ করেছে রাউজান থানা পুলিশ।শনিবার (১৮ এপ্রিল) শনিবার দুপুরে নিজ বাড়ী কদলপুর ইউনিয়নের জয় নগর গ্রামে সংবাদ সম্মেলন করে পুলিশের বিরুদ্ধে এ অভিযোগ করেন। লিখিত অভিযোগে লুটপাটে অংশ নেওয়া পুলিশ সদস্যদের সুষ্ঠু বিচার ও পরিবারের নিরাপত্তা দাবি করেছেন।লিখিত বক্তব্যে শারমিন আক্তার আরও বলেন,গত ১৭ এপ্রিল শুক্রবার বিকালে রাউজান থানা পুলিশের পরিচয়ে একদল লোক আমার স্বামী জানে আলমকে আটকের অজুহাতে আমাদের তালাবদ্ধ ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় পরিবারের সদস্যরা কেউ বাড়িতে ছিলাম না।এই সুযোগে পুলিশ ঘরের আলমিরা ও শোকেস ভেঙে নগদ ৭০ হাজার টাকা,দুই জোড়া স্বর্ণের কানের দুল এবং দুটি দামি স্মার্টফোন লুট করে নিয়ে যায়। পাশাপাশি ঘরের বিভিন্ন আসবাবপত্রও ভাঙচুর করে। পরে বাড়িতে ফিরে দেখি ঘরের জিনিসপত্র তছনছ অবস্থায় পড়ে আছে। নগদ টাকা ও মূল্যবান সামগ্রী না পেয়ে বিষয়টি জানতে চাইলে পুলিশ পরিচয়ধারীরা কোনো সদুত্তর না দিয়ে চলে যায়।
তিনি বলেন,’আমার স্বামীকে দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে হয়রানি করা হচ্ছে। এখন আমাদের পরিবারও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে।’তিনি এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে বলেন,আমার স্বামী ও পরিবারের বিরুদ্ধে চলমান নির্যাতন,হয়রানি ও ষড়যন্ত্র বন্ধে পুলিশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জোহারা বেগম,আলিয়া আক্তার,ময়ুর আক্তার ও রোকেয়া বেগম।জানে আলমের ঘরে লুটপাট ও সংবাদ সম্মেলন প্রসঙ্গে রাউজান থানার অফিসার ইনচার্জ সাজেদুল ইসলাম বলেন,সংবাদ সম্মেলনে করার অধিকার তাদের রয়েছে।কিন্তু পুলিশের বিরুদ্ধে আনীত অভিযোগ ভিত্তিহীন।জানে আলমের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।এ আসামীকে আটক করতে ও অস্ত্র উদ্ধারে তার ঘরে পুলিশ তল্লাশি করেছে।তল্লাশির সময় স্থানীয় লোকজনকে স্বাক্ষী রেখে তল্লাশি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট