1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

রাউজানে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ বীজধান ও সার বিতরণ

  • প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ২০০ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজানে ২০২৫-২০২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন কর্মসূচীর আওতায় খরিপ-১ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে আউশ বীজধান ও সার বিতরণ করা হয়েছে।২৯ এপ্রিল বুধবার সকাল ১০ টায় উপজেলা সদরের কৃষি বিভাগীয় প্রশিক্ষণ হলে অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: মাসুম কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার এস.এম. রাহাতুল ইসলাম।উপ সহকারী কৃষি অফিসার সিকু কুমার বড়ুয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপ সহকারী কৃষি অফিসার সঞ্জীব কুমার সুশীল, শিবু শংকর দে, ইমরান হোসেন, মোঃ নাজিম উদ্দীন, সঞ্জয় চন্দ, আহমদ শাহ, জুয়েল দাশ প্রমুখ।প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার এস.এম. রাহাতুল ইসলাম বলেন, দেশের মোট জনসংখ্যার খাদ্যের চাহিদা পূরণে কৃষকরাই ভরসা। কৃষক ভালো থাকলে দেশের মানুষ ভালো থাকবে। কৃষি সেক্টর গুরুত্বপূর্ণ বিধায় সরকার কৃষির প্রতি আলাদা জোর দিয়েছেন।তিনি আরো বলেন, আগামী এক বছরে দেশে ১ কোটি ৬৫ লাখ কৃষকের হাতে কৃষি কার্ড বিতরণের উদ্যোগ নিয়েছে সরকার। যার ফলে একজন কৃষক এই কার্ডের মাধ্যমে কৃষি সম্পর্কিত ১০টি সেবা গ্রহণ করতে পারবেন। কৃষি সেক্টরে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ।অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে উপজেলার ১৪ টি ইউনিয়ন ও পৌরসভার ৮০০ জন কৃষক-কৃষাণীর মাঝে ৪ হাজার কেজি বীজ, ৮ হাজার কেজি ডিএপি ও ৮ হাজার কেজি এমওপি সার বিতরণ করা হয়।এতে প্রতিজন কৃষক বিনামূল্যে ১০ কেজি করে ডিএপি, ১০ কেজি করে এমওপি সার ও ৫ কেজি উফশী জাতের আউশ বীজধান গ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট