1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ১০ মে ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানের এমপির রোগমুক্তি কামনায় ‘সনাতনী সম্প্রদায় ঐক্যবদ্ধ পরিষদের’ প্রার্থনা সভা রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয় বসতঘর পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর’র দেখা নেই, নাগরিক সেবা থেকে বঞ্চিত ৬ নং ওয়ার্ডবাসী অশ্রুসিক্ত নয়নে চিরনিদ্রায় শায়িত আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তাখান আযহারী বিশ্ব নৃত্য দিবসে সঞ্চারী নৃত্যকলা একাডেমির নৃত্য উৎসব “এসো ছন্দের আনন্দযজ্ঞে “ হালদা নদীতে প্রথম দফায় মা মাছ ডিম ছেড়েছে রাউজানে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ বীজধান ও সার বিতরণ ১৯ মাসে ২৩ খুনের ঘটনা রাউজানে,একদিনের ব্যবধানে আরও এক বিএনপি কর্মীকে গুলি করে হত্যা। ডাবুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দিদারুল আলমের স্মরণ সভা অনুষ্ঠিত বাগীশ্বরী সংগীতালয়ের ২১ বছর পুর্তিতে অর্ধশত শিক্ষকদের সংবর্ধনা ও বর্ণাঢ্য সংগীতানুষ্ঠান সম্পন্ন

রাউজানের এমপির রোগমুক্তি কামনায় ‘সনাতনী সম্প্রদায় ঐক্যবদ্ধ পরিষদের’ প্রার্থনা সভা

  • প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬
  • ১৪৬ বার পড়া হয়েছে

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও রাউজানের সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাউজান সনাতনী সম্প্রদায় ঐক্যবদ্ধ পরিষদের আয়োজনে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার,৯ মে বিকালে রাউজান পৌরসভার ৫নং ওয়ার্ডের নন্দীপাড়ায় শ্রী শ্রী কালী বিগ্রহ মন্দিরে এ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। পরে শ্রী শ্রী কালী বিগ্রহ মন্দির পরিচালনা কমিটি গঠন কল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় রাউজান পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি সদীপ দে (সজীব) এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দীপ্ত চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান সনাতনী সম্প্রদায় ঐক্যবদ্ধ পরিষদের প্রধান সমন্বয়ক লিটন মহাজন লিটু, প্রধান বক্তা ছিলেন রাউজান উপজেলা জন্মাষ্টমি উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব কান্তি দাশ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান সনাতনী ঐক্য পরিষদের সমন্বয়ক প্রণব চৌধুরী মিঠু, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক টিটু চৌধুরী, উপস্থিত ছিলেন জন্মাষ্টমী পরিষদের কার্যকরী সদস্য সুজন দে, পৌরসভা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক ত্রিফল চৌধুরী, ৫নং ওয়ার্ড পূজা উদযাপন পরিষদের সভাপতি উল্লাস ধর, সাধারণ সম্পাদক সন্দীপন সর্ববিদ্যা, সহ সাধারণ সম্পাদক অসীম দে, মাইকেল নন্দী, সজীব চক্রবর্তী, বিপ্লব দাশ, কানুরাম দাশ, নন্দীপাড়া কালী বিগ্রহ মন্দিরের সাধারণ সম্পাদক রাজীব দাশ, অর্থ সম্পাদক সঞ্জয় দাশ, পৌর পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা অনুপম দাশগুপ্ত, অরুন কান্তি বিশ্বাস, সহ সভাপতি তপন কান্তি চৌধুরী (মনু), সহ-সাংগঠনিক সম্পদাক রাসেল দে, ৪নং ওয়ার্ড পূজা উদযাপন পরিষদের সম্পাদক অয়ন দে, পৌর পূজা উদযাপন পরিষদের সদস্য শংকর দে, অরিত্র চৌধুরী, তীর্থ চৌধুরী, ৮নং ওয়ার্ড পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাক্তার নির্মল ভট্টচার্য্য, যুগ্ম সারধারণ সম্পাদক নয়ন পালিত, সম্পাদক উৎপল মহাজন, ৬নং ওয়ার্ড পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন দাশ গুপ্ত, সাধারণ সম্পাদক কিশোর গুহ, কোষাধ্যক্ষ নয়ন দাশগুপ্ত,সাংগঠনিক সম্পাদক প্রান্ত দাশগুপ্ত, আদিত্য পালিত,সঞ্জয়। গান পরিবেশন করেন অরিত্র চৌধুরী, তীর্থ চৌধুরী সহ আরো অনেকে। সভায় বক্তারা বলেন, জননেতা গিয়াসউদ্দিন কাদের চৌধুরী শুধু একজন নেতা নয়, তিনি রাউজানের সকল জনসাধারণের অভিভাবক। তাঁর সুস্থতায় পুরো রাউজানবাসী প্রার্থনা করছে। লিটন মহাজন লিটু বলেন, সমৃদ্ধ রাউজান গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নন্দীপাড়া শ্রী শ্রী কালী বিগ্রহ মন্দির পরিচালনা কমিটি মাননীয় সাংসদ নির্দেশনা মোতাবেক গঠন করা হবে। অন্য কারো নির্দেশনা কাম্য নয়। সৌহার্দ্য সম্প্রীতির রাউজান গড়তে সবাইকে একযোগে কাজ করার জন্য আহ্বান তিনি। সাংসদের রোগমুক্তি কামনায় প্রার্থনা সভায় পৌরহিত্য করেন শ্রী প্রান্ত ভট্টাচার্য্য।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট