1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

রাউজান নোয়াজিশপুরের প্রাচীন ঈশা খাঁ দিঘির জলীয় অংশ দখলের অভিযোগ

  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬
  • ১৫৮ বার পড়া হয়েছে

রাউজানের নোয়াজিশপুর ইউনিয়নের প্রাচীন ঈশা খাঁ দিঘির জলীয় অংশের কিছু জায়গা দখলের অভিযোগ উঠেছে স্থানীয় আবুল কাসেম নামের এক ব্যাক্তির বিরুদ্ধে। সরকারের জেলা পরিষদের অধিনে থাকা এ দিঘির আয়তন ২৫ একর।দিঘিটি সরকারি ইজারায় মৎস্য চাষ করছেন স্থানীয় মোহাম্মদ জাহেদ নামে এক ব্যক্তি।উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়,রাউজান উপজেলার সবচেয়ে এই বড় দিঘিটি সরকারি খাস খতিয়ান ভুক্ত।উপজেলা প্রশাসন এটি তিন বছরের জন্য ইজারা দিয়েছে।১০ মে রবিবার সরেজমিনে দেখা যায়, বিশাল দিঘিটির উত্তর পাড়ে রয়েছে একটি ছোট পাকা ঘাট। এই ঘাটের পশ্চিমাংশের জলীয় অংশের ভিতর পাকা দেয়াল নির্মাণ করছে কয়েকজন শ্রমিক।তারা জানান স্থানীয় আবুল কাসেম নামে এক বিএনপি নেতা অবকাঠামো নির্মাণ করছে।দিঘির জলিয় অংশ দখল করে সীমানা প্রাচীর নির্মাণকারী আবুল কাসেম বলেন,সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা নুরুল হুদা ও ইজারাদার জাবেদের অনুমতি নিয়ে কাজ করছি। দিঘির পাড় ভেঙে না যাওয়ার জন্য প্রতিরক্ষা দেয়াল দিচ্ছি।
নোয়াজিশপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিন্নাত আরা বেগম বলেন, দিঘির জলীয় অংশসহ পাড় দখলের বিষয়টি উপজেলা নির্বাহী বরাবরে লিখিত অভিযোগ দিয়েছি।তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।ইজারাদার মোহাম্মদ জাহেদ বলেন, অসুস্থজনিত কারণে আমি চিকিৎসার জন্য চট্টগ্রাম শহরে অবস্থান করছি। এ ফাঁকে সুকৌশলে দিঘির জায়গা দখল করছে। দখলদারের সাথে আমার কোন কথা হয়নি। আমি দখলের ঘটনা শুনে সংশ্লিষ্ট প্রশাসককে অবহিত করেছি।সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা নুরুল হুদা বলেন, সরকারি দিঘি দখল করার অনুমতি আমি দিতে পারি না। দখলদার আমার নাম বিক্রি করছে। তিনি প্রাচীন এ দিঘির রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
উপজেলা নির্বাহী অফিসার এস এম রাহাতুল ইসলাম বলেন, দিঘির কিছু অংশ দখল করার অভিযোগ পেয়ে কাজ বন্ধ করার নোটিশ দিয়েছি। দখলকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট