1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
সর্বজয়া মা অ্যাওয়ার্ড তুলে দিলেন মেয়র এক প্রবাসীর স্ত্রী রেহেনা সুলতানা রিতাকে রাউজান নোয়াজিশপুরের প্রাচীন ঈশা খাঁ দিঘির জলীয় অংশ দখলের অভিযোগ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ সহায়তায় দিল রাউজান উপজেলা যুবদল রাউজানের এমপির রোগমুক্তি কামনায় ‘সনাতনী সম্প্রদায় ঐক্যবদ্ধ পরিষদের’ প্রার্থনা সভা রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয় বসতঘর পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর’র দেখা নেই, নাগরিক সেবা থেকে বঞ্চিত ৬ নং ওয়ার্ডবাসী অশ্রুসিক্ত নয়নে চিরনিদ্রায় শায়িত আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তাখান আযহারী বিশ্ব নৃত্য দিবসে সঞ্চারী নৃত্যকলা একাডেমির নৃত্য উৎসব “এসো ছন্দের আনন্দযজ্ঞে “ হালদা নদীতে প্রথম দফায় মা মাছ ডিম ছেড়েছে রাউজানে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ বীজধান ও সার বিতরণ

সর্বজয়া মা অ্যাওয়ার্ড তুলে দিলেন মেয়র এক প্রবাসীর স্ত্রী রেহেনা সুলতানা রিতাকে

  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

আমিরাত প্রবাসী ব্যবসায়ী আলহাজ জসিম উদ্দিনের সহধর্মিনী পেলেন সর্বজয়া মা অ্যাওয়ার্ড আন্তর্জাতিক মা দিবসে সর্বজয়া মা অ্যাওয়ার্ড পেয়েছেন সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্ট ব্যবসায়ী ও আলহাজ জসিম উদ্দিন ফাউন্ডেশন ও আলমাচ- ইউনুস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশিষ্ট দানবীর আলহাজ মোহাম্মদ জসিম উদ্দিনের সহধর্মিনী রেহেনা সুলতানা রিতা।গত শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগররীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু এর মোহনা হলে আয়ােজিত এক অনুষ্ঠানে তাঁকে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়।অনুষ্ঠানে সর্বজয়া মা হিসেবে আরও সম্মাননা পেয়েছেন বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সহধর্মিনী তাহেরা খসরু আলম, ডা. বাসনা মুহুরী,সমাজেবায় মনোয়ারা হাকিম আলী, অনিতা চৌধুরী|আমিরাত প্রবাসী ব্যবসায়ী দানবীর আলহাজ মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে সর্বজয়া মা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি মেয়ের ডা. শাহাদাত হোসেন৷ বিশেষ অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য আবু সুফিয়ান, বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালক ইসরাফিল খসরু, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার জিয়াউদ্দীন, চট্টগ্রাম জেলা প্রশাসক ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা,
পিএইসপি ফ্যামিলির পরিচালক আলী হোসেন সোহাগ, সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস মুহাম্মদ ফয়সাল আহমেদ,অদুল-অনিতা ফাউন্ডেশনের চেয়ারম্যান অদুল কান্তি চৌধুরী,এনজিএস সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অসিত কুমার সাহা|অনুষ্ঠানে সব অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।অনুষ্ঠানের এক পর্যায়ে সর্বজয়া মা সম্মাননা পাওয়া মা দের নিয়ে তাঁদে জীবন কর্মের ওপর আলাদা আলাদা প্রামাণ্যচিত্র উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ড. শাহাদাত হোসেন বলেন,আপনার যদি মনের মধ্যে কোনো ব্যথা কিংবা কষ্ট থাকে,সেটা সবার আগে মা-ই-বুঝতে পারেন|মাকে যত বেশি সম্মান দেবেন আপনি আরও তত বেশি সম্মানিত হবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট