1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

রাউজানের গাউসিয়া কমিটির সভাপতি কাজী শামসুল আলমের জানাজা ও দাফন সম্পন্ন

  • প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক ও স্থানীয় গাউছিয়া কমিটির সভাপতি এবং মোকামী পাড়া কায়েম শরীফ জামে মসজিদ পরিচালনা কমিটির উপদেষ্টা আলহাজ্ব কাজী মুহাম্মদ শামসুল আলম (৭৮) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন।গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টায় চট্টগ্রাম নগরীর একটি বেসরকারী হাসপাতালে তিনি চিকিৎসাধিন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
তিনি ৮ ছেলে ৩ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।শুক্রবার বেলা ১১ টায় মোকামী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁর জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।জানাজার পূর্বে স্মৃতি চারণ করে বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ হাবিব উল্লাহ মাস্টার, সাংবাদিক এস এম ইউসুফ উদ্দিন ও মরহুমের ছেলে কাজী ওয়াহিদুল আলম মিনহাজ। নামাজে ইমামতি করেন চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মুফতি আল্লামা সৈয়দ অছিয়র রহমান আল কাদেরী। এছাড়া মোকামী পাড়া কায়েম শরীফ জামে মসজিদ পরিচালনা কমিটি, মোকামী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি, মোকামী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় শতবর্ষ উদযাপন পরিষদ, মাওলানা খায়েজ আহমদ শাহ (রহ) এর ওরশ উদযাপন কমিটি ও হাজি সিরাজুল হক কমিউনিটি ক্লিনিক পরিচালনা কমিটির নেতৃবৃন্দরা জানাজা নামাজে উপস্থিত থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামানা করে শোকাহত পরিবার বর্গের প্রতি সমবেদনা জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট